২০১০

৮৪টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তিন অংকের একটি সংখ্যা, 1∗31*3 ; সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে ∗* চিহ্নিত স্থানের অংকটি কতো সেটা প্রমাণ সহ নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    একই ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের মধ্যে কোনটির পরিসীমা বড় সেটি যথাযথ প্রমাণ সহ নির্ণয় কর।

    জ্যামিতি · বীজগণিত
  3. ৩

    টম বসে একদিন সংখ্যা নিয়ে খেলছিল। টম 1 থেকে 22 পর্যন্ত সব সংখ্যাকে একবার করে ব্যবহার করে মোট 11 টি ভগ্নাংশ লিখেছে। ভগ্নাংশগুলোর লব ও হরে যে কোন সংখ্যা সে বসাতে পারে। এগুলোর মাঝে সর্বোচ্চ কতগুলো পূর্ণসংখ্যা হতে পারে?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  4. ৪

    এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যেন সেটিকে 4, 6 অথবা 9 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এবং সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হয়।

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    (m,n)(m, n) এর ধনাত্মক পূর্ণ সংখ্যার কোন কোন মানের জন্য m3+1331=n3m^3 + 1331 = n^3 সমীকরণটি শুদ্ধ।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  6. ৬

    নন্টে আর ফন্টের মাঝে প্রতিযোগিতা হচ্ছে, ওদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, ওরা সেখান থেকে দুটি করে সংখ্যা নেবে যেন ঐ সংখ্যা দুটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। নন্টেকে 1 থেকে 40 এর মধ্য থেকে সংখ্যাগুলো দেওয়া হয়েছে, ফন্টেকে 1 থেকে 100 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো দেওয়া হয়েছে। যে যত বেশি ভাবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বানাতে পারবে সে জিতবে। কে জিতবে এবং কেন?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    একটি তলে 25 টি বিন্দু আছে, এর মধ্যে একই রেখায় তিনটি বিন্দুও একই সরলরেখায় নেই। সব বিন্দুকে আলাদা করে রাখতে হলে কমপক্ষে কয়টি রেখা লাগবে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  8. ৮

    ট্রাপিজিয়াম হলো সেই চতুর্ভুজ যার দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অন্য দুইটি সমান্তরাল নয়। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়মের কর্ণ এটিকে দুইটি সমদ্বিবাহু ত্রিভুজে ভাগ করেছে। ট্রাপিজিয়ামের কোণগুলোর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  9. ৯

    টম ও জেরীর কাছে মোট 14 টি টাইলস আছে। এর মধ্যে 8 টি নীল ও 6 টি লাল। তারা এগুলো এক লাইনে এমনভাবে সাজাতে চায় যে, প্রতি দুইটি লাল টাইলসের মাঝখানে কমপক্ষে একটি নীল টাইলস থাকবে। সম্ভাব্য কতভাবে টম ও জেরী এই কাজ করতে পারবে।

    কম্বিনেটরিক্স
  10. ১০

    ABCDABCD একটি চতুর্ভুজ। এর ABAB, BCBC ও CDCD বাহুর মধ্যবিন্দু যথাক্রমে PP, QQ ও RR। যদি PQ=3PQ = 3, QR=4QR = 4 এবং PR=5PR = 5 হয় তবে ABCDABCD চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো