২০১১

৫০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরিশাল

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তোমার কাছে 5 টি সংখ্যা আছে। এদের গুণফল 30। তোমাকে আরও একটি সংখ্যা দেওয়া হল। আগের সংখ্যাগুলোর সাথে এটি গুণ করায় গুণফল হল 1। তোমাকে নতুন যে সংখ্যাটা দেওয়া হয়েছিল সেটি কত ছিল?

    পাটিগণিত
  2. ২

    পঁচিশটি মৌলিক সংখ্যার যোগফল হলে 1060। এদের মাঝে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটির পরের মৌলিক সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    দুটি সংখ্যার গসাগু 2 এবং লসাগু 154, সংখ্যাদুটির যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    পনেরটি সংখ্যার গড় 18, ঐ সংখ্যাগুলোর সাথে আরও একটি সংখ্যা যোগ করলে গড় বেড়ে প্রথম পনেরটি সংখ্যার যোগফলের সমান হয়। পরে যোগ করা সংখ্যাটি কত?

    পাটিগণিত
  5. ৫

    ব্যাঙ রাজপুত্রের কাছে 10 টি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের যাদুর কাঠি আছে। এগুলোর দৈর্ঘ্য 1 থেকে 10 পর্যন্ত ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা। একদিন রাতে এক ডাইনি বুড়ি রাজপুত্রের একটি কাঠি চুরি করে নিয়ে গেল। সকাল বেলা ব্যাঙ রাজপুত্র দেখল যে তার সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল 47 , যে কাঠিটি চুরি হয়েছিল তার দৈর্ঘ্য কত?

    পাটিগণিত
  6. ৬

    দুটি সংখ্যা aa এবং bb এর গসাগু 1 এবং এদের যোগফল 23, a−ba-b এর কতগুলো ভিন্ন ভিন্ন মান থাকতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    xx ও yy ধনাত্মক পূর্ণসংখ্যা এবং 2×2x×49=32×7y2 \times 2^x \times 49 = 32 \times 7^y হলে 11x−y11^{x-y} এর মান নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  8. ৮

    আকবর গোনার জন্য সব সময় প্রতি হাতের চারটি আঙ্গুল ব্যবহার করতেন। প্রথেম ডান হাত, তারপর বাম হাত, তারপর আবার ডানহাত এভাবে গোনার কাজ করতেন। একদিন তিনি আঙ্গুল দিয়ে 1008 পর্যন্ত গুনলেন। কতবার তিনি বাম হাত ব্যবহার করেছিলেন?

    পাটিগণিত
  9. ৯

    পাশের চিত্রে একটি সামান্তরিককে চারটি সমবাহু ত্রিভুজে ভাগ করা হয়েছে। সামান্তরিকের পরিসীমা 18 হলে এর ক্ষেত্রফল কত হবে?

    জ্যামিতি
  10. ১০

    2011 টি বলকে 1 থেকে 2011 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা চিহ্নিত করা হয়েছে। তোমার কাছে দুটো রঙ আছে- লাল এবং নীল। নিয়ম হল, nn তম বলের যে রঙ হবে n+3n+3 তম বলেরও সেই রঙই হতে হবে। আবার 1971 নম্বর বলের রঙ অবশ্যই 2011 নম্বর বলের রঙ থেকে ভিন্ন হতে হবে। কতগুলো উপায়ে বলগুলোকে রঙ করা সম্ভব?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো