প্রশ্ন ৩
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স BDMO ২০১০ জাতীয়
টম বসে একদিন সংখ্যা নিয়ে খেলছিল। টম 1 থেকে 22 পর্যন্ত সব সংখ্যাকে একবার করে ব্যবহার করে মোট 11 টি ভগ্নাংশ লিখেছে। ভগ্নাংশগুলোর লব ও হরে যে কোন সংখ্যা সে বসাতে পারে। এগুলোর মাঝে সর্বোচ্চ কতগুলো পূর্ণসংখ্যা হতে পারে?