২০২৩

১৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভুত। তিনি প্রথমে পায়েলকে 1 টি চকলেট দেবেন, 1 ঘণ্টা পরে 3 টি চকলেট দেবেন, এর 1 ঘণ্টা পরে 5 টি চকলেট দেবেন। এই ধারায় ঘুমের সময় বাদে প্রতি ঘণ্টায় পায়েলকে তিনি চকলেট দিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত 2023 টি চকলেট দেয়া হচ্ছে। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?

    বীজগণিত
  2. ২

    দেবাশিষ এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 4 টি ভেড়া এবং 7 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দ্বিগুণের চেয়ে 40 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 84 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে । দেবাশিষ যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে ?

    বীজগণিত · পাটিগণিত
  3. ৩

    71 জন মানুষের একটি লাইন আছে। কায়েস সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 30 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 25 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  4. ৪

    △ABC\triangle ABC সমকোণী ত্রিভূজে, ∠B=90∘\angle B = 90^\circ। যেখানে, BC:AB=1:2BC : AB = 1 : 2 । এখন, ত্রিভূজে BDBD মধ্যমা অংকন করলে এবং BDBD এর উপর এমন একটি বিন্দু EE নিলে, যেন CE⊥BDCE \perp BD হয়। তাহলে BD:ED=a:bBD : ED = a : b হলে a+ba + b এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
  5. ৫

    কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা nn এবং 1212 এর ল.সা.গু 252252। আবার nn এবং 196196 এর গ.সা.গু 1414. তাহলে nn এবং 99 এর ল.সা.গু কত?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, 1 মিনিটের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা কত শতাংশ?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  7. ৭

    5,6,7,8,9,10,11,125, 6, 7, 8, 9, 10, 11, 12 মিটার উচ্চতার 8 টি দৈত্য একটি বৃত্ত বানিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো। তারা এমনভাবে দাঁড়াতে চায় যেন একটি লম্বা দৈত্যের উভয়পাশে তুলনামূলকভাবে খাটো 2 জন দৈত্য দাঁড়ায়, এবং একটি খাটো দৈত্যের উভয়পাশে তুলনামূলকভাবে লম্বা 2 জন দৈত্য দাঁড়ায়। তারা মোট কতভাবে দাঁড়াতে পারে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    OO কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 5 এবং অন্তর্লিখিত চতুর্ভুজ ABCDABCD যেখানে AB=BCAB = BC] ∠ADC=120∘\angle ADC = 120^\circ হলে, △AOB\triangle AOB এর ক্ষেত্রফলকে abc\frac{a\sqrt{b}}{c} আকারে লেখা যায়, যেখানে a,b,ca, b, c সহমৌলিক। a+b+ca + b + c এর মান কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।