২০২০

৬৩টি প্রশ্ন

  1. প্রাথমিক ৭টি প্রশ্ন
  2. আঞ্চলিক ২৪টি প্রশ্ন
  3. জাতীয় ৩২টি প্রশ্ন

প্রশ্নগুলো

২৭টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    পাশের চিত্রে ABCDABCD একটি আয়তক্ষেত্র যার AB=6AB = 6 ও BC=8BC = 8। BDBD কর্ণের উপর X,YX ,Y দুটি বিন্দু অবস্থিত এমনভাবে যেন XY=2XY = 2। তাহলে BCYBCY এবং ADXADX ত্রিভুজদুটির ক্ষেত্রফলের যোগফল =a/b= a/b যেখানে aa এবং bb পরস্পর সহমৌলিক এবং ধনাত্মক সংখ্যা। a+b=?a+b=?

    জ্যামিতি
  2. ২

    এমন কতগুলো সংখ্যা আছে, যাদের অংক 5টি এবং অংকগুলোর যোগফল ও গুনফল উভয়ই মৌলিক সংখ্যা ?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  3. ৩

    একটা বোর্ডে 1,2,3,…,121, 2, 3, \dots , 12 সংখ্যাগুলো লেখা আছে। প্রতি মিনিটে তুমি এই বোর্ড থেকে চারটা নাম্বার a,b,c,da, b, c, d বাছাই কর, তাদেরকে মুছে দাও, আর বোর্ডে (a×a+b×b+c×c+d×d)(a\times a + b\times b + c\times c + d\times d) এর বর্গমূল লিখে দাও। এভাবে চলতে থাকলে একসময় বোর্ডে আর বাছাই করার মত চারটা সংখ্যা থাকবে না। সেই সময় বোর্ডে সম্ভাব্য যে সংখ্যাগুলো থাকতে পারে, তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটার বর্গের মান কত?

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  4. ৪

    231 কে 1/31/3 দিয়ে ভাগ করে প্রাপ্ত সংখ্যাকে আবার 3 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে?

    পাটিগণিত
  5. ৫

    S=2020−2019+2018−2017+....................+2−1S = 2020 - 2019 + 2018 - 2017 + \text{....................} + 2 - 1 . SS কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  6. ৬

    a=(2020−2019+2018−2017+....+4−3+2−1)a = (2020 - 2019 + 2018 - 2017 + \text{....} + 4 - 3 + 2 - 1) b=(1−2+3−4+5−6+....+2017−2018+2019)b = (1 - 2 + 3 - 4 + 5 - 6 + \text{....} + 2017 - 2018 + 2019) a÷b=?a \div b = ?

    বীজগণিত · পাটিগণিত
  7. ৭

    পাশের দাগ দেয়া রেখাটিকে ‘সংখ্যারেখা’ বলা হয়, যেখানে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর সংখ্যা বসানো থাকে। দূরত্ব দ্বারা সংখ্যাটি কতটা বড় তা বুঝা যায়। চিত্রের সংখ্যা রেখায় পরপর দুইটি দাগের মাঝে দূরত্ব একই হলে xx এর মান কত?

    পাটিগণিত
  8. ৮

    যদি (8+9+10+11+12)/10(8 + 9 + 10 + 11 + 12)/10 এর মান (2018+2019+2020+2021+2022)/x(2018 + 2019 + 2020 + 2021 + 2022)/x এর সমান হয় তাহলে xx এর মান কত?

    বীজগণিত · পাটিগণিত
  9. ৯

    যদি (8+9+10+11+12)/10(8 + 9 + 10 + 11 + 12)/10 এর মান (2018+2019+2020+2021+2022)/x(2018 + 2019 + 2020 + 2021 + 2022)/x এর সমান হয় তাহলে xx এর মান কত?

    বীজগণিত · পাটিগণিত
  10. ১০

    একটি সোজা লাঠির দৈর্ঘ্য 4π4\pi (পাই) একক। লাঠিটিকে বাঁকাকরে ঘুরিয়ে একটি বৃত্ত বানানো হলে, ঐ বৃত্তের ভিতর সর্বোচ্চ কতো একক দৈর্ঘ্যের রেখাংশ আঁকা যাবে?

    জ্যামিতি
  11. ১১

    একটি বর্গাকার ঘরের মেঝে সর্বসম বর্গাকার টাইলস দ্বারা আবৃত। ঘরের কর্ণ মেঝে জুড়ে টানা হয় এবং দুটি কর্ণ মোট 9 টাইল ছেদ করে। ফ্লোরের মেঝেতে মোট কতটি টাইলস আছে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  12. ১২

    স্বর্গর মোট 2 জন বোন এবং 4 জন ভাই রয়েছে। স্বর্গর বোন মনিসার xx সংখ্যক বোন এবং yy সংখ্যক ভাই রয়েছে। তাহলে xx ও yy এর গুণফল কত (ধরে নেও স্বর্গ একজন ছেলে)?

    যুক্তি · পাটিগণিত
  13. ১৩

    12 টি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 12 হলে এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যার মান কত হতে পারে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  14. ১৪

    ABCDABCD একটি আয়তক্ষেত্র যার ABAB বাহুর উপর PP একটি বিন্দু যেন APDAPD ও PBCPBC এর ক্ষেত্রফল যথাক্রমে 7 ও 13 হয়। DPCDPC এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  15. ১৫

    বসুন্ধরা কিংস তাদের প্রথম 6টি ম্যাচের মধ্যে 5টিতে জয় লাভ করে। পরবর্তী 30 টি ম্যাচের মধ্যে কতটি ম্যাচে জয় লাভ করলে সব খেলার শেষে বসুন্ধরা কিংসের জয়ের সংখ্যা হারের সংখ্যার দ্বিগুণ হবে?(ধরে নেই কোনো খেলার ফল অমীমাংসিত ছিল না)

    পাটিগণিত
  16. ১৬

    একটি ছয় পৃষ্ঠবিশিষ্ট ছক্কায় 1 থেকে 6 এই ছয়টি সংখ্যা এমন ভাবে লেখা আছে যেন যেকোন একটি পৃষ্ঠ এবং তার অপর পৃষ্ঠের সংখ্যার যোগফল 7 হয়,পাশের চিত্রে দুইটি একই রকম ছক্কা পাশাপাশি রয়েছে ।যে দুইটি পৃষ্ঠ একে অপরের সাথে স্পর্শে রয়েছে তাদের যোগফল কত?

    যুক্তি · জ্যামিতি
  17. ১৭

    পাশের চিত্রে কালো অংশ ও সাদা অংশের ক্ষেত্রফলের অনুপাত 1/31/3 । ABCDABCD আয়তক্ষেত্রের পরিসীমা =64= 64 । EFHGEFHG, GHJIGHJI, IJLKIJLK এবং KLNMKLNM প্রতিটি সমান আকারের বর্গক্ষেত্র। EF=?EF = ?

    জ্যামিতি
  18. ১৮

    তোমার দশটি পোষা কবুতর ছিল। তুমি তোমার কয়েকজন বন্ধুকে সেগুলো ভাগ করে দিতে চাও। প্রথম বন্ধু ইচ্ছামতো কয়েকটি কবুতর নিল। এরপর যতগুলো কবুতর বাকি আছে, সেগুলো বাকি বন্ধুদের প্রত্যেককে 3টি করে দিলে 5টি অবশিষ্ট থাকে এবং 5টি করে দিলে 3টি অবশিষ্ট থাকে। প্রথম বন্ধু কয়টি কবুতর নিয়েছিল?

    পাটিগণিত · বীজগণিত
  19. ১৯

    একটি ধনাত্মক সংখ্যা nn এর অংকগুলোর গুণফল 20 এবং যোগফল 13 হলে, nn এর সর্বনিম্ন মান কত?

    সংখ্যাতত্ত্ব
  20. ২০

    2020 এর চেয়ে ছোট কতগুলো ধনাত্মক সংখ্যা রয়েছে যাদেরকে তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যার যোগফল হিসেবে লেখা যায় না?

    সংখ্যাতত্ত্ব
  21. ২১

    4,5,6 ,8,14,38,............... এই ধারার পরবর্তী পদ কী?

    যুক্তি · বীজগণিত
  22. ২২

    একটা ঝুড়িতে 100 এর চেয়ে কম সংখ্যক আপেল আছে। আপেলগুলো 2, 3, 5 জনের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া গেলেও 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া যায় না। সর্বোচ্চ কয়টি আপেল থাকা সম্ভব ঝুড়িতে?

    সংখ্যাতত্ত্ব
  23. ২৩

    পাশের চিত্রে 3টি বর্গক্ষেত্র রয়েছে । বড় বর্গক্ষেত্রটির পরিসীমা 40 এবং সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির পরিসীমা 12.তাহলে অপর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  24. ২৪

    ABCDABCD একটি আয়তক্ষেত্র যার ABAB বাহুর উপর PP একটি বিন্দু যেন APDAPD ও PBCPBC এর ক্ষেত্রফল যথাক্রমে 7 ও 13 হয়। DPCDPC এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  25. ২৫

    বসুন্ধরা কিংস তাদের প্রথম 6টি ম্যাচের মধ্যে 5টিতে জয় লাভ করে। পরবর্তী 30 টি ম্যাচের মধ্যে কতটি ম্যাচে জয় লাভ করলে সব খেলার শেষে বসুন্ধরা কিংসের জয়ের সংখ্যা হারের সংখ্যার দ্বিগুণ হবে?(ধরে নেই কোনো খেলার ফল অমীমাংসিত ছিল না)

    পাটিগণিত
  26. ২৬

    একটি ছয় পৃষ্ঠবিশিষ্ট ছক্কায় 1 থেকে 6 এই ছয়টি সংখ্যা এমন ভাবে লেখা আছে যেন যেকোন একটি পৃষ্ঠ এবং তার অপর পৃষ্ঠের সংখ্যার যোগফল 7 হয়.পাশের চিত্রে দুইটি একই রকম ছক্কা পাশাপাশি রয়েছে যে দুইটি পৃষ্ঠ একে অপরের সাথে স্পর্শে রয়েছে তাদের যোগফল কত?

    যুক্তি · জ্যামিতি
  27. ২৭

    পাশের চিত্রে কালো অংশ ও সাদা অংশের ক্ষেত্রফলের অনুপাত 1/31/3 । ABCDABCD আয়তক্ষেত্রের পরিসীমা =64= 64 । EFHGEFHG, GHJIGHJI, IJLKIJLK এবং KLNMKLNM প্রতিটি সমান আকারের বর্গক্ষেত্র। EF=?EF = ?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো