২০২০

৬৩টি প্রশ্ন

  1. প্রাথমিক ৭টি প্রশ্ন
  2. আঞ্চলিক ২৪টি প্রশ্ন
  3. জাতীয় ৩২টি প্রশ্ন

প্রশ্নগুলো

৭টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    10 বছর বয়সে জুনায়েদের উচ্চতা ছিল 50 সেমি এবং 20 বছর বয়সে জুনায়েদের উচ্চতা হয়েছে 63 সেমি। 10 বছরে জুনায়েদের উচ্চতা কতটুকু বেড়েছে?

    পাটিগণিত
  2. ২

    চিত্রে 1 থেকে শুরু করে ক্রমিক সংখ্যাগুলো একটি ত্রিভুজাকার টেবিলে লেখা হয়েছে। প্রতিটি সারিতে আগের সারির চেয়ে একটি সংখ্যা বেশী রয়েছে। যে সারিতে 11 সংখ্যাটি রয়েছে সেই সারির সংখ্যাগুলোর যোগফল কত?

    পাটিগণিত
  3. ৩

    দুটি সম্পূরক কোণের সমষ্টি দুটি পূরক কোণের সমষ্টি থেকে কত ডিগ্রি বেশি?

    জ্যামিতি
  4. ৪

    একটি ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের 3 টি কপি তৈরী করে। এভাবে ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের নতুন কপি তৈরী করতে থাকে। একটি বাক্সে একটি ব্যাকটেরিয়া রেখে দেওয়া হলে 1 সেকেন্ড পরে বাক্সে মোট 4 টি ব্যাক্টেরিয়া হয়ে যায়। 5 সেকেন্ড পরে বাক্সে কয়টি ব্যাক্টেরিয়া থাকবে ?

    পাটিগণিত
  5. ৫

    1010-কে মোট কতগুলো স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যাতে ভাগশেষ শূন্য হয়?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    abcabc একটা তিন অংকের সংখ্যা এবং a−c=2a - c = 2। abc−cbaabc - cba এর মান কত? [c>0c > 0]

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  7. ৭

    একটি 3 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধিকে সরলরেখা বানানো হল। প্রত্যয় সেই রেখা বরাবর দৌঁড়ানো শুরু করলো 3π3\pi মিটার প্রতি সেকেন্ড সমবেগে । রেখাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার প্রয়োজনীয় সময় কত সেকেন্ড?

    জ্যামিতি · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো