২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · যশোর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    অভীক একটি পিজ্জা কিনে সেটিকে সমান 8 ভাগে ভাগ করল। তারপর সে প্রতিটি ভাগকে সমান 3 ভাগে ভাগ করল এবং সেখান থেকে 3টি খেয়ে ফেলল। অভীক মোট পিজ্জার কত অংশ খেয়েছে?

    পাটিগণিত
  2. ২

    কামরুল, ছুমিত, জয়া ও কাজল চার ভাইবোনের কিছু কমলা সমান সংখ্যক ভাবে ভাগ করে দেওয়া হলো। এবার তারা চারজন প্রত্যেকেই তাদের দুইজন বন্ধুর প্রত্যেককে 5টি করে কমলা দিল। সর্বনিম্ন কতটি কমলা দিয়ে কাজটি করা সম্ভব?

    পাটিগণিত
  3. ৩

    চিত্রে 1ও 2 নং দাঁড়িপাল্লা দুটি সাম্যাবস্থায় (দুই পাশে ওজন সমান) আছে। 3 নং দাঁড়িপাল্লাটিকে সাম্যাবস্থায় রাখতে এর ডানপাশে শুধুমাত্র গোলাকৃতির ও বর্গাকৃতির বস্তু প্রতিটি অন্তত একটি করে রাখতে হবে। সর্বনিম্ন কতটি গোলাকৃতির ও কতটি বর্গাকৃতির বস্তু রাখতে হবে?

    যুক্তি · বীজগণিত
  4. ৪

    1,3,4,6,9 অঙ্কগুলো একবার মাত্র ব্যাবহার করে এমন দুটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করা হল যেন সংখ্যা দুটির পার্থক্য সর্বনিম্ন হয়। সেই সর্বনিম্ন পার্থক্য কত ?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    mm ও nn কে 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 ও 3 অবশিষ্ট থাকে। m−nm-n কে 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    16×2416 \times 24 আকৃতির টাইলস (প্রত্যেকের দৈর্ঘ্য 24 এবং প্রস্থ 16) সর্বনিম্ন কতটি ব্যাবহার করে একটি বর্গক্ষেত্র বানানো যাবে?

    সংখ্যাতত্ত্ব · জ্যামিতি
  7. ৭

    কামরুল, ছুমিত, সাকিব, জয়া ও কাজল পাঁচ ভাইবোনের বয়স 2 বছর থেকে 19 বছরের মধ্যে (2 ও 19 সহ এবং অবশ্যই পূর্ণসংখ্যা) এবং ভিন্ন ভিন্ন। (ক) কামরুলের বয়স দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। যার একটি অঙ্ক মৌলিক এবং অঙ্ক দুটির যোগফলও একটি মৌলিক সংখ্যা। (খ) ছুমিতের বয়স 5 এর গুণিতক। (গ) সাকিবের বয়স একটি বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক নয়। (ঘ) জয়ার বয়স একটি বেজোড় মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল। (ঙ) কাজলের বয়স একটি মৌলিক সংখ্যা এবং কামরুল ও ছুমিতের বয়সের গড়ের সমান। কে সবার মধ্যে বয়সে বড়?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  8. ৮

    একটি লম্বা কাগজে একটি কম্পিউটার A,B,C,D,E,F,G,H বর্ণগুলো একটির পর একটি ছেপে যেতে থাকে। একবার ছাপা শেষ হয়ে গেলে পুনরায় A থেকে ছাপা শুরু হয়। অপর একটি কম্পিউটারে প্রতিটি বর্ণের পাশে 1,2,3,4,5,6 সংখ্যাগুলো ছেপে যায় এবং একই নিয়মে একবার ছাপা শেষ হয়ে গেলে পুনরায় 1 থেকে ছাপতে শুরু করে। এই প্রক্রিয়ায় 4 সংখ্যাটি কোন কোন বর্ণের পাশে কখনোই ছাপা হবে না?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    তিনটি সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার গড় 2, শেষ দুটি সংখ্যার গড় 3 এবং প্রথম ও শেষ সংখ্যার গড় 4। সংখ্যা তিনটির গড় কত?

    পাটিগণিত · বীজগণিত
  10. ১০

    ABCDABCD ও EFGHEFGH দুটি সমান বর্গ। E,D,FE,D,F একই সরলরেখার ওপর অবস্থিত। BDBD কর্ণকে বর্ধিত করলে তা EHEH এর মধ্য বিন্দু PP তে গিয়ে মিলিত হয়। ছায়াকৃত ক্ষেত্র মোট দুটি বর্গের ক্ষেত্রফলের ab\frac{a}{b} অংশ। এখানে aa এবং bb সহমৌলিক হলে a+ba + b এর মান কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো