২০১২

১৪৭টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · খাগড়াছড়ি

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তামিম ইকবাল এক ওভার ব্যাটং করে 42 রান করেছে। ঐ ওভারে বাংলাদেশ দল কমপক্ষে কত রান করেছে?

    যুক্তি · পাটিগণিত
  2. ২

    চিত্রে, AD⊥BCAD \perp BC এবং EE হচ্ছে ADAD এর মধ্যবিন্দু। যদি CD=6CD = 6 এবং △BDE\triangle BDE এর ক্ষেত্রফল △ABC\triangle ABC এর ছয় ভাগের এক ভাগ হয় তাহলে BCBC এর দৈর্ঘ্য কত হবে?

    জ্যামিতি
  3. ৩

    5 দ্বারা বিভাজ্য একটি বেজোড় সংখ্যার অংকগুলোর যোগফল 15। এরকম সবচেয়ে ছোট সংখ্যাটির সবচেয়ে বড় মৌলিক উৎপাদকটি কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    দুটি সংখ্যার গড়ের বর্গ তাদের গুণফল কত? সংখ্যাদুটির অন্তর কত?

    বীজগণিত
  5. ৫

    যে সংখ্যাকে উলটো করে লিখলেও সেটি একই থাকে তাকে টামটা সংখ্যা বলে। 33, 23432, 191 এগুলো টামটা সংখ্যার উদাহরণ। তিন অংকের বৃহত্তম টামটা সংখ্যা নির্ণয় কর যেন তার অংকগুলোর যোগফল একটি মৌলিক সংখ্যা হয়।

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    একটি সেকশনের 50%50\% ছাত্র ফুটবল খেলতে পছন্দ করে, 45%45\% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে এবং 5%5\% দুটো খেলাই পছন্দ করে। শুধু 3 জন ছাত্র কোন খেলাই পছন্দ করে না। ঐ সেকশনে কত জন ছাত্র আছে?

    পাটিগণিত · কম্বিনেটরিক্স
  7. ৭

    x+2y−6z=52x+y+2z=63x+by−4z=11\begin{aligned} x + 2y - 6z &= 5 \\ 2x + y + 2z &= 6 \\ 3x + by - 4z &= 11 \end{aligned}

    পাশের বক্সে দেওয়া সমীকরণগুলো x,yx, y এবং zz এর অসীম সংখ্যক মানের জন্য সত্য হয়। এখানে bb এর মান কত?

    বীজগণিত
  8. ৮

    পাশের চিত্রে, BD=DE=ECBD = DE = EC। FF, ABAB এর মধ্যবিন্দু। FI∥BCFI \parallel BC, △AGH\triangle AGH এর ক্ষেত্রফল 3 হলে ত্রিভুজ ABCABC এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  9. ৯

    x2−2x+7x^2 - 2x + 7 রাশিটি x4+px2+qx^4 + px^2 + q রাশির একটি উৎপাদক হলে qq এর মান কত?

    বীজগণিত
  10. ১০

    △ABC\triangle ABC এর ACAC বাহুকে FF পর্যন্ত বর্ধিত করা হলো যেন AF=ABAF = AB হয়। AA বিন্দুতে ∠ABC\angle ABC এর সমান করে একটি কোণ ∠FAE\angle FAE আঁকা হলো যেন AEAE, BCBC কে GG বিন্দুতে ছেদ করে। ∠AFE=∠BAC\angle AFE = \angle BAC এবং BB বিন্দু দিয়ে AEAE এর সমান্তরাল করে আঁকা রেখাংশ বর্ধিত FEFE কে DD বিন্দুতে ছেদ করে। BGEDBGED একটি সামান্তরিক, BC=4GCBC = 4GC এবং △ABC\triangle ABC এর ক্ষেত্রফল 9415\frac{9}{4}\sqrt{15} হলে BDFCBDFC এর ক্ষেত্রফলকে a16b\frac{a}{16}\sqrt{b} আকারে লেখা যায়। a+ba + b এর মান কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।