২০০৮

১০৯টি প্রশ্ন

  1. বিভাগীয় ১৪টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    দুইটি পরপর বেজোড় সংখ্যার গুণফল 143। সংখ্যা দুইটি বের কর। (সাহায্য - প্রথম বেজোড় সংখ্যা হলে xx পরেরটি কতো?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  2. ২

    বাস্কেটবল লিগে মোট দলে 6 স্কুল অংশ নিচ্ছে। প্রতোেক দল প্রত্যেক দলের বিরুদ্ধে একবার করে খেলছে। মোট কয়টি খেলা অনুষ্ঠিত হবে?

    কম্বিনেটরিক্স
  3. ৩

    ১২ জন লোক অথবা ১৫ জন মহিলা ৪৪ দিনে একটি ক্ষেতের ফসল কাটতে পারে। ৮ জন লোক ও ১২ জন মহিলা একত্রে ঐ মাঠের ফসল কতদিনে কাটতে পারবে?

    পাটিগণিত
  4. ৪

    ছবি থেকে দেখা যাচ্ছে যে, এক কাঠি ভূমি বিশিষ্ট ত্রিভুজ বানাতে 3টি ম্যাচ কাঠি লাগে, 2 কাঠি ভূমির জন্য 9টি এবং 3 কাঠির জন্য 18টি কাঠি লাগে। 7 কাঠি ভুমি বিশিষ্ট ত্রিভুজ বানাতে কয়টি ম্যাচের কাঠি লাগবে?

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  5. ৫

    একটি বর্গাকার বাগানের চারপাশে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরী করা হল। রাস্তার ক্ষেত্রফল 129 বর্গমিটার হলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি · বীজগণিত
  6. ৬

    বাবুল, বদরুল ও জসিম একই সময়ে একটি বৃত্তাকর পথে দৌড়াতে শুরু করল। প্রতি মিনিটে বাবুল ১/৩১/৩ চক্কর, বদরুল ১/৫১/৫ চক্কর ও জসিম ১/৬১/৬ চক্কর দৌড়াতে পারে। সর্বনিম্ন কতো চক্কর দৌড়ালে ওরা সবাই একই সঙ্গে দৌড়ের শেষ সীমায় পৌছাবে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    কোন পরীক্ষায় 24 জন শিক্ষার্থীর গড় নম্বর 42। যদি যে শিক্ষার্থী ৪৪ পেয়েছে সে অনুপস্থিত থাকতো তাহলে তাদের গড় নম্বর কতো হতো?

    পাটিগণিত
  8. ৮

    মোট কতগুলো দুই অংকবিশিষ্ট সংখ্যা আছে যাদের মান 9 বৃদ্ধি করলে সংশ্লিষ্ট অংকদ্বয় স্থান পরিবর্তন করে।

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    সেই সংখ্যাটি কতো যাকে, প্রথমে 3 দ্বারা গুন করা হল, এরপর এর সঙ্গে গুনফলের তিন-চতুর্থাংশ যোগ করা হল, 7 দিয়ে ভাগ করা হল, ভাগফলের এক-তৃতীয়াংশ বাদ দেওয়া হল, প্রাপ্ত সংখ্যা দিয়ে গুন করা হল, বিয়োগ করা হল 52, ৪ যোগ করে 10 দিয়ে ভাগ করে পাওয়া গেল 2?

    পাটিগণিত · বীজগণিত
  10. ১০

    200 মিটার দীর্ঘ একটি দৌড় প্রতিযোগিতায় আরমান মানিকের চেয়ে 20 মিটার ও বিথির চেয়ে 29 মিটার এগিয়ে থেকে দৌড় শেষ করলো। যদি তখনো মানিক ও বিথী আগের গতিতে দৌড়ায় তাহলে বিথির কতো মিটার আগে মানিক দৌড় প্রতিযোগিতা শেষ করবে?

    পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো