২০০৮

১০৯টি প্রশ্ন

  1. বিভাগীয় ১৪টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

বিভাগীয় · বরিশাল

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সরল করঃ 1+2×6÷3+4−6+8×9−10+31+2\times 6\div 3+4-6+8\times 9-10+3

    পাটিগণিত
  2. ২

    অংকে লিখ- এগারো লক্ষ দুই।

    পাটিগণিত
  3. ৩

    মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো: 2007

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রী সেলসিয়াস। রবি, সোম ও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত ছিল। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রথম চার দিনের গড় সর্বনিম্ন তাপমাত্রার দ্বিগুন এবং সপ্তাহের বাকি দুই দিন তা অপরিবর্তিত থাকে। ওই সপ্তাহের গড় সর্বনিম্ন তাপমাত্রা কত?

    পাটিগণিত
  5. ৫

    একটি স্কুলের দুইটি শ্রেণীর শিক্ষার্থী একই পরীক্ষায় অংশ নিয়েছে। একটি শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গড় নম্বর 80% আর অপর শ্রেণীর 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত গড় নম্বর 70%। উভয় শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় নম্বর কতো?

    পাটিগণিত
  6. ৬

    কোনটি মৌলিক সংখ্যা নয়?

    1,2,3,5,17,19,23

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    তোমার 100 জন বন্ধুর মধ্যে 60 জনের পছন্দ ক্রিকেট এবং 40 জনের পছন্দ ফুটবল। আর 10 জনের কোন খেলাই পছন্দ নয়। কয়জন বন্ধুর ক্রিকেট পছন্দ নয় এবং কয়জন বন্ধুর ফুটবল পছন্দ নয়?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  8. ৮

    AA ও BB এর মধ্যবর্তী দূরত্ব 60 কিলোমিটার। AA ও BB থেকে দুইটি বাস যাত্রা করলো। বাস দুইটি যদি একই দিকে যায় তবে 6 ঘন্টা পর কিন্তু যদি বিপরীত দিকে চলে তবে 2 ঘন্টা পর মিলিত হয়। দ্রুতগামী বাসের গতিবেগ ঘন্টায় কতো কিলোমিটার?

    পাটিগণিত · বীজগণিত
  9. ৯

    এক বিক্রেতা 15 টাকা করে দুইটি পাইপ বিক্রি করেছে। এর একটিতে তার 25% লাভ হলেও অন্যটিতে তার 25% ক্ষতি হয়েছে। মোটের ওপর তার কতো লাভ বা ক্ষতি হয়েছে?

    পাটিগণিত
  10. ১০

    দুটি মৌলিক সংখ্যার লসাগু 377 হলে তাদের গসাগু কত?

    সংখ্যাতত্ত্ব
  11. ১১

    রাজু তার বোনের চেয়ে আট বছর বড়। তিন বছর পরে তার বয়স হবে তার বোনের বয়সের দ্বিগুন। এখন কার বয়স কত?

    বীজগণিত · পাটিগণিত
  12. ১২

    ধারাটির যোগফল নির্ণয় কর।

    3+6+9+12+⋯+1233+6+9+12+\dots+123

    বীজগণিত · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৪টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।