প্রশ্ন ৯
বীজগণিত · পাটিগণিত BDMO ২০০৬ জাতীয়
40 টাকা দামের A জাতীয় খাদ্যে 8 একক প্রোটিন এবং 10 একক শ্বেতসার এবং 50 টাকা দামের B জাতীয় খাদ্যে 12 একক প্রোটিন এবং 6 একক শ্বেতসার আছে। যদি প্রতিদিন কমপক্ষে 40 একক প্রোটিন এবং 28 একক শ্বেতসার প্রয়োজন হয় তবে খাদ্যের জন্য প্রতিদিন কমপক্ষে কতটাকা খরচ করতে হবে?