২০০৬

৫৬টি প্রশ্ন

  1. বিভাগীয় ১০টি কেন্দ্র
  2. জাতীয় ১২টি প্রশ্ন

প্রশ্নগুলো

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সমাধান কর : 3x(x2−5x+6)(x−2)(x+3)≥0.\frac{3x(x^2-5x+6)}{(x-2)(x+3)} \ge 0.

    বীজগণিত
  2. ২

    i) 'যদি nn একটি যৌগিক পূর্ণসংখ্যা হয় তবে n\sqrt{n} এর চেয়ে ছোট অথবা সমান একটি মৌলিক সংখ্যা পাওয়া যাবে যা দ্বারা nn-কে ভাগ করা যায়' -এ তত্ত্ব ব্যবহার করে দেখাও যে 2087 একটি মৌলিক সংখ্যা।

    ii) xy+9(x+y)=2006xy + 9(x + y) = 2006 সমীকরণের কতোগুলো সমাধান আছে যেগুলো পূর্ণসংখ্যা?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    n≥2n \ge 2 হলে aa এবং bb ধনাত্মক বাস্তব সংখ্যার মধ্যে কোনটি বড় যেখানে an=a+1a^n = a + 1, b2n=b+3ab^{2n} = b + 3a ? প্রমাণ সহকারে বের কর।

    বীজগণিত
  4. ৪

    S=F060+F161+F262+F363+F464+…S = \frac{F_0}{6^0} + \frac{F_1}{6^1} + \frac{F_2}{6^2} + \frac{F_3}{6^3} + \frac{F_4}{6^4} + \dots -এর মান বের কর যেখানে

    F0=1,,F1=1,F_0 = 1, , F_1 = 1, and Fn=Fn−1+Fn−2F_n = F_{n-1} + F_{n-2} যখন n≥2n \ge 2.

    বীজগণিত
  5. ৫

    ধরি আমরা একটি পাথরের বল দ্বারা একটি বর্গাকৃতি ভিত্তির পিরামিড তৈরী করতে চাই। যদি ভিত্তি রেখার জন্য nn টি সমান পাথরের বলের প্রয়োজন হয়, তবে পিরামিডের জন্য একই মাপের মোট কতগুলো বলের প্রয়োজন হবে?

    বীজগণিত · জ্যামিতি
  6. ৬

    তিনটি সরলরেখা x=0x=0, y=0y=0, x=ax=a [যেখানে 0≤a≤8.0 \le a \le 8.] এবং ফাংশন f(x)={3if 0≤x≤3exif x>3f(x) = \begin{cases} 3 & \text{if } 0 \le x \le 3 \\ e^x & \text{if } x > 3 \end{cases} দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের ফরমুলা A(a)A(a) বের করো। ঐ ফরমুলা ব্যবহার করে A(3)A(3) ও A(8)A(8)-এর মান বের করো।

    বীজগণিত · জ্যামিতি
  7. ৭

    i) dydx\frac{dy}{dx} বের কর যেখানে y=x127x−144(1−x3)3y = \frac{x^{\frac{1}{2}} \sqrt[4]{7x-14}}{(1-x^3)^3}

    ii) ∫0π4x2cos⁡22xdx\int_0^{\frac{\pi}{4}} x^2 \cos^2 2x dx-এর মান বের করো।

    বীজগণিত
  8. ৮

    39993^{999} সংখ্যাটির শেষ দু’টি (সর্বডানে) অংক কী কী?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    40 টাকা দামের A জাতীয় খাদ্যে 8 একক প্রোটিন এবং 10 একক শ্বেতসার এবং 50 টাকা দামের B জাতীয় খাদ্যে 12 একক প্রোটিন এবং 6 একক শ্বেতসার আছে। যদি প্রতিদিন কমপক্ষে 40 একক প্রোটিন এবং 28 একক শ্বেতসার প্রয়োজন হয় তবে খাদ্যের জন্য প্রতিদিন কমপক্ষে কতটাকা খরচ করতে হবে?

    বীজগণিত · পাটিগণিত
  10. ১০

    একটি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 70, 90, 130 এবং 110 এবং চতুর্ভুজের ভিতরেও একটি বৃত্ত অন্তর্লিখিত আছে। চতুর্ভুজের অন্তর্লিখিত বৃত্তকে 130 দৈর্ঘ্যের বাহু যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটি বাহুটিকে xx ও yy দৈর্ঘ্যে বিভক্ত করে যেখানে y≥xy \ge x, তাহলে y−xy-x-এর মান বের কর।

    জ্যামিতি
  11. ১১

    একটি নিরেট বস্তুর বর্গাকার ভিত্তির প্রতি বাহুর দৈর্ঘ্য ss এবং বস্তুটির উপরের বাহুর দৈর্ঘ্য 2s2s যা ভিত্তির সাথে সমান্তরাল। অন্য সকল বাহুর দৈর্ঘ্য ss। বস্তুটির আয়তন কত? [ জানা আছে ll দৈর্ঘ্য বিশিষ্ট চতুস্তলকের আয়তন V=212l3V = \frac{\sqrt{2}}{12} l^3 ]

    জ্যামিতি
  12. ১২

    3 ও 6 একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অভ্যন্তরীণভারে স্পর্শ করে। 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বাহিরে এবং 6 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভিতরে অংকিত সর্বাপেক্ষা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো