প্রশ্ন ৮
কম্বিনেটরিক্স · যুক্তি BDMO ২০২৪ আঞ্চলিক · সিলেট
একটি ক্লাসরুমে 7 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে 5 জনের একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু কমিটি গঠন করার সময় কিছু সমস্যা দেখা দিল। ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায়না। তিহাম বলল যে শাকুর কে কমিটিতে নেওয়া না হলে, সে ও কমিটিতে থাকবে না। জ্যোতি বলল যে সে তখনই কমিটিতে থাকবে যদি তাহমিদ অথবা নিলয় কে কমিটিতে নেওয়া হয়। কিন্তু তাহমিদ ও নিলয় কে একসাথে নিলে, জ্যোতি কমিটিতে থাকবে না। উপরোক্ত শর্তগুলো মেনে কতভাবে কমিটি গঠন করা সম্ভব?