২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · সিলেট

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    2024 এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    পায়েল তার বাড়ির সামনের উঠানের কিছু অংশ রং করবে ঠিক করলো। সে দরজা থেকে বের হয়ে সোজা 12 মিটার গেলো, তারপর 6 মিটার ডান দিকে গেলো। অতঃপর সোজা দরজার কাছে ফিরে আসলো। এতে যে ক্ষেত্রটি তৈরি হলো, তার পুরোটা রং করা হবে। প্রতি 6 বর্গমিটার ক্ষেত্রফল রং করতে 1 টি রঙের বাক্স প্রয়োজন হলে, সম্পূর্ণ ক্ষেত্রটি রং করতে কয়টি রঙের বাক্স প্রয়োজন?

    জ্যামিতি · পাটিগণিত
  3. ৩

    সাদিয়া ও মোমা ক্যাফেতে নাস্তা করতে এসেছে। এখানে অর্ডার করলে প্রতি বক্সে 9 টি করে চকলেট পরিবেশন করা হয়। সাদিয়াকে মোমা চ্যালেঞ্জ দিলো যে, “তুমি যদি 15 টির বেশি চকলেট খেতে পারো, 15 টির পর প্রতিটির জন্য আমি তোমাকে 30 টাকা করে দিবো”। সাদিয়া চ্যালেঞ্জ পূরণ করায় মোমার কাছ থেকে 120 টাকা পেল। চ্যালেঞ্জ পূরণ করতে সাদিয়াকে সর্বনিম্ন কত বক্স চকলেট অর্ডার করতে হয়েছে?

    পাটিগণিত
  4. ৪

    3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার সামনে ‘5’ অঙ্কটি লেখা হলো। নতুন 4 অঙ্কবিশিষ্ট সংখ্যাটির দ্বিগুণ, প্রথম 3 অঙ্কবিশিষ্ট সংখ্যাটির 82 গুণ হলে, 3 অঙ্কবিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    A5B‾\overline{A5B} রূপের কয়টি ভিন্ন তিন-অঙ্কের সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? (AA এবং BB একই অঙ্ক হতে পারে)

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  6. ৬

    △ABD\triangle ABD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 24, AB=8AB = 8 এবং CC যেকোনো বিন্দু। ABCDABCD ক্ষেত্রটির পরিসীমা পূর্ণসংখ্যায় সর্বনিম্ন কত হতে পারে?

    জ্যামিতি
  7. ৭

    একটি গাছ প্রতি বছর 2 টি করে বীজ দেয়। প্রত্যেক নতুন বীজকে গাছ হয়ে প্রথমবার বীজ দিতে 2 বছর সময় লাগে। তাহলে একটি গাছ প্রথমবার বীজ দেয়ার 10 বছর পর মোট কতগুলো বীজদানকারী গাছ থাকবে?

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  8. ৮

    একটি ক্লাসরুমে 7 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে 5 জনের একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু কমিটি গঠন করার সময় কিছু সমস্যা দেখা দিল। ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায়না। তিহাম বলল যে শাকুর কে কমিটিতে নেওয়া না হলে, সে ও কমিটিতে থাকবে না। জ্যোতি বলল যে সে তখনই কমিটিতে থাকবে যদি তাহমিদ অথবা নিলয় কে কমিটিতে নেওয়া হয়। কিন্তু তাহমিদ ও নিলয় কে একসাথে নিলে, জ্যোতি কমিটিতে থাকবে না। উপরোক্ত শর্তগুলো মেনে কতভাবে কমিটি গঠন করা সম্ভব?

    কম্বিনেটরিক্স · যুক্তি
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।