২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · নারায়ণগঞ্জ

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    13 এর সকল উৎপাদকগুলোর যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    পায়েল বাইরে গেলে একটি শার্ট এবং একটি প্যান্ট পরে। তার কাছে একটি লাল, একটি কালো ও একটি নীল রঙের শার্ট এবং একটি লাল, একটি কালো ও একটি নীল রঙের প্যান্ট আছে। সে একটি নির্দিষ্ট নিয়মে শার্ট-প্যান্ট পরিধান করে। সে যেই কালারের শার্ট পরে, ঐ একই কালারের প্যান্ট পরে না (যেমন ধর লাল শার্টের সাথে লাল প্যান্ট পরে না)। এখন সে কতভাবে শার্ট ও প্যান্ট পরিধান করতে পারবে?

    কম্বিনেটরিক্স
  3. ৩

    চিত্রে ABCABC একটি ত্রিভুজ এবং AB=BC=CAAB=BC=CA। এই ত্রিভুজের ∠B\angle B এর সম্পূরক কোণের মান কত?

    জ্যামিতি
  4. ৪

    ABCDABCD একটি চতুর্ভুজ, যেখানে AB∥DCAB \parallel DC ও AD∥BCAD \parallel BC এবং AB=BC=CD=ADAB = BC = CD = AD. ∠BAD=52∘\angle BAD = 52^\circ ও ∠BEF=74∘\angle BEF = 74^\circ হলে, ∠DOF\angle DOF এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
  5. ৫

    এমন দুই অংকের সংখ্যা নির্ণয় কর, যে সংখ্যাগুলো তাদের অংকগুলোর যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং সংখ্যাগুলোর একক স্থানীয় অংক 1। সংখ্যাগুলোর যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 216 এবং তাদের ল.সা.গু ঐ সংখ্যা দুটির কোনোটির সমান নয়। সংখ্যা দুটির যোগফলের সর্বোচ্চ মান নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত নয়টা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?

    পাটিগণিত
  8. ৮

    তাহমিদ, নিলয়, মাজেদ তিন ভাই নদীতে মাছ ধরতে অনেক পছন্দ করে। কিন্তু নদী অনেক দূরে থাকায় তাদের মধ্য থেকে যেকোনো একজন, শুধু মঙ্গলবার মাছ ধরতে যায়। তারা তাহমিদ, মাজেদ, নিলয়, তারপর আবার তাহমিদ এই ক্রমে মাছ ধরে। 2024 সালের 2 জানুয়ারি মঙ্গলবার এবং ঐ দিন নিলয় মাছ ধরতে গেলে ঐ বছর তাহমিদ কতবার মাছ ধরতে যাবে?

    পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।