২০২৪
১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে
- বাছাই পাওয়া যায়নি
- আঞ্চলিক ১৮টি কেন্দ্র
- জাতীয় ৮টি প্রশ্ন
বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · বরিশাল
৮টির মধ্যে ০টি পেরেছ- ১
দুই ভাইয়ের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানে বড় ভাইয়ের বয়স 24 বছর হলে, 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে?
পাটিগণিত - ২
নিচের অনুক্রমটির শূন্যস্থানে কত বসবে?
যুক্তি - ৩
3 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 216 হলে, সবচেয়ে ছোট সংখ্যাটি কত?
বীজগণিত - ৪
সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যেখানে চারটি ভিন্ন ভিন্ন অংক। ও এর সর্বনিম্ন যোগফল কত? (উপরের দাগ দ্বারা একটি সম্পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে)
সংখ্যাতত্ত্ব - ৫
একটি ত্রিভুজের বৃহত্তম কোণ হলে, ক্ষুদ্রতম কোণের সর্বনিম্ন সম্ভাব্য মান নির্ণয় কর।
জ্যামিতি - ৬
মঙ্গলবার, 22 জুলাই, 2008 সালে নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব - ৭
পায়েল একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর উপরে তিনটি সুষম বহুভুজ আঁকতে চায়। যদি প্রতি দুটি বহুভুজের মধ্যে একটি করে সাধারণ বাহু থাকে, তবে অঙ্কিত প্রতিটি বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় কর।
জ্যামিতি - ৮
একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 3 মিনিটে এবং ইমন প্রতি 13 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 2 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।