২০২৪
১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে
- বাছাই পাওয়া যায়নি
- আঞ্চলিক ১৮টি কেন্দ্র
- জাতীয় ৮টি প্রশ্ন
বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · কুষ্টিয়া
৮টির মধ্যে ০টি পেরেছ- ১
নিচের প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করো।
যুক্তি · বীজগণিত
- ২
তাহমিদের কাছে তিনটি হজম ক্যান্ডির জার আছে। প্রথম জারে 12 টি হজম ক্যান্ডি, দ্বিতীয় জারে 18 টি হজম ক্যান্ডি এবং তৃতীয় জারে 24 টি হজম ক্যান্ডি রয়েছে। সে তার বন্ধুদের মধ্যে সবগুলো হজম ক্যান্ডি সমানভাবে বিতরণ করতে চায়। তাহলে তাহমিদের সর্বোচ্চ কতজন বন্ধু থাকতে পারে?
সংখ্যাতত্ত্ব · পাটিগণিত - ৩
সুবাহ 3 অঙ্কের এমন সংখ্যা নির্বাচন করল যাদের প্রতিটি অংকই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। সে এমন বৈশিষ্ট্যের সংখ্যাগুলোর নাম দিল 'চমৎকার সংখ্যা'। দুটি ভিন্ন চমৎকার সংখ্যার সর্বনিম্ন পার্থক্য কত?
সংখ্যাতত্ত্ব · পাটিগণিত - ৪
সংখ্যাটির কিছু সংখ্যক জোড় উৎপাদক এবং কিছু সংখ্যক বিজোড় উৎপাদক রয়েছে। সংখ্যাটির বিজোড় উৎপাদক থেকে কতটি জোড় উৎপাদক বেশি আছে?
সংখ্যাতত্ত্ব - ৫
একটি গণিত ক্লাব একটি গণিত উৎসবের আয়োজন করছে। গণিত উৎসবে 15 টি স্কুলের প্রতিটি স্কুল থেকে 16 জন করে শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। গণিত ক্লাব পর্যাপ্ত পিৎজা অর্ডার করতে চায় যাতে প্রত্যেক ছাত্রের জন্য 2 টি করে স্লাইস থাকে। যদি একটি পিৎজায় 12 টি স্লাইস থাকে, তাহলে গণিত ক্লাবকে অবশ্যই কতগুলো পিৎজা অর্ডার করতে হবে?
পাটিগণিত - ৬
মাজেদ গণিত নিয়ে নতুন নতুন আবিষ্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিষ্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর ()। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ . তাহলে একইভাবে মাজেদ এর মান বের করলে কত পাবে?
পাটিগণিত · বীজগণিত - ৭
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা 24। এটি নিজের দুটি অঙ্ক 2 ও 4 দ্বারা বিভাজ্য। দুই অঙ্কবিশিষ্ট এমন সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো যারা নিজেদের অঙ্ক দুইটি দ্বারা বিভাজ্য।
সংখ্যাতত্ত্ব - ৮
একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7, 10 এবং 11 একক। অপর একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের দ্বিগুন। যদি দুইটি ত্রিভুজের পরিসীমা একই হয় তবে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কত?
জ্যামিতি · বীজগণিত
১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।