২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · যশোর

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    এক হাজার সাতাত্তর এর সাথে তেত্রিশ যোগ করলে যোগফল কত হবে?

    পাটিগণিত
  2. ২

    6789 কে 43 দ্বারা ভাগ করলে ভাগফলে দশমিকের চতুর্থ ঘরের অংকটি কত?

    পাটিগণিত
  3. ৩

    একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 4x−84x - 8, 3x−73x - 7 ও 2x+62x + 6 ডিগ্রি। বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য নির্ণয় কর।

    জ্যামিতি · বীজগণিত
  4. ৪

    একটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 90। একজন শিক্ষার্থীর নম্বরের সংশোধন হওয়ায় গড় 2 নম্বর বৃদ্ধি পেলো । ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু বেড়েছিলো?

    পাটিগণিত
  5. ৫

    একটি পরিবারে 8 (আট) জন সদস্যের জন্য 9 দিনে 6 কেজি চালের ভাত রান্না করা হয়। যদি ঐ বাড়িতে 4 জন অতিথি 15 দিন থাকে, তাহলে 15 দিনের জন্য মোট কত কেজি চালের প্রয়োজন হবে?

    পাটিগণিত
  6. ৬

    চিত্রের ABCDABCD চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্য AB=63AB = 63, BC=33BC = 33, CD=56CD = 56 এবং AD=16AD = 16 । যদি কোণ AA এবং CC সমকোণ হয় তবে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  7. ৭

    ইমনের কাছে কিছু টাইলস আছে যাদের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 3 ও 2 একক। সে শুধুমাত্র ঐ টাইলসগুলো ব্যবহার করে একটি বর্গ বানাতে চায়। সে বানাতে পারবে এমন ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রফল কত বর্গ একক?

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    সামিরা বর্ণমালা এবং সংখ্যা ব্যবহার করে মজার কিছু করতে চাচ্ছিলো। তাই সে সমস্ত ইংরেজি বর্ণমালার জন্য 1 থেকে 26 পর্যন্ত সংখ্যা নির্ধারণ করেছে। এভাবে A=1,B=2,…,Z=26A = 1, B = 2, \dots, Z = 26। তারপর সে তার নামকে (SAMIRA) সংখ্যায় রূপান্তর করে। রূপান্তরিত সংখ্যার অংকগুলো ব্যবহার করে সে 7 অংকের একটি প্যালিনড্রোম সংখ্যা তৈরি করে। প্যালিনড্রোম সংখ্যাটির সর্বনিম্ন মান কত? [বিঃদ্রঃ- একটি অংক যতবার পাবে সর্বোচ্চ ততবার ই ব্যবহার করতে পারবে। যেমন 6 অংকটি 3 বার পেলে সেটি সর্বোচ্চ 3 বার ই ব্যবহার করতে পারবে। প্রতিটি অংক ব্যবহার করার প্রয়োজন নেই]

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।