প্রশ্ন ৬
সংখ্যাতত্ত্ব BDMO ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর
অনুপমের কাছে একটি জাদুর বাক্স আছে, যেখানে কোনো সংখ্যা রাখলেই পরেরদিন তা সংখ্যাটির বর্গের সমান হয়ে যায়। অনুপম সেই বাক্সটি নিয়ে খেলতে ভালোবাসে। সে প্রথমদিন সেই বাক্সে 23 রাখে এবং পরেরদিন যে সংখ্যা পায়, তার শেষ দুই অংক বাদে বাকি অংকগুলো ফেলে দেয় এবং অবশিষ্ট সংখ্যাটিকে আবার বাক্সে রাখে। এভাবে প্রতিদিন এই কাজ করলে, 2026 তম দিনে সে কোন সংখ্যাটি বাক্সে রাখবে?