২০২৪

১০৯টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৯টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · দিনাজপুর

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি বইয়ের মূল্য 76 টাকা। তুমি বইটি 25%25\% ছাড়ে কিনলে। ছাড় দেওয়ার পর তুমি কত টাকা দিয়ে বইটি কিনেছিলে?

    পাটিগণিত
  2. ২

    w,x,y,zw, x, y, z এমন চারটি বিজোড় সংখ্যা যেন w!×x!×y!×z!=10!w! \times x! \times y! \times z! = 10! হয়। w×x×y×zw \times x \times y \times z এর মান নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    ABCDABCD একটি রম্বস। AO=1AO = 1 এবং DO=2×AODO = 2 \times AO হলে, ACEDACED সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় কর।

    জ্যামিতি
  4. ৪

    x>2x > 2 হলে, xx এর সর্বনিম্ন কোন পূর্ণসাংখ্যিক মানের জন্য x2−5x+3x^2 - 5x + 3 রাশিকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 8 হবে?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    একটি গাছের জীবনের শুরুতে একটি পাতা থাকে। যেকোনো সময়ে, যেকোনো পাতা ধ্বংস হয় এবং সেখানে দুটি অনন্য ডাল তৈরি হয়, যাদের প্রত্যেকের একটি করে পাতা থাকে। এভাবে এক সময় পাতার সংখ্যা 7 হয়। গাছটি কতভাবে ঐ পর্যায়ে যেতে পারবে?

    কম্বিনেটরিক্স
  6. ৬

    অনুপমের কাছে একটি জাদুর বাক্স আছে, যেখানে কোনো সংখ্যা রাখলেই পরেরদিন তা সংখ্যাটির বর্গের সমান হয়ে যায়। অনুপম সেই বাক্সটি নিয়ে খেলতে ভালোবাসে। সে প্রথমদিন সেই বাক্সে 23 রাখে এবং পরেরদিন যে সংখ্যা পায়, তার শেষ দুই অংক বাদে বাকি অংকগুলো ফেলে দেয় এবং অবশিষ্ট সংখ্যাটিকে আবার বাক্সে রাখে। এভাবে প্রতিদিন এই কাজ করলে, 2026 তম দিনে সে কোন সংখ্যাটি বাক্সে রাখবে?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    abba‾\overline{abba} কে cc‾\overline{cc} দ্বারা ভাগ করলে ভাগফল aaa‾\overline{aaa} । এই শর্ত পূরণ করে এমন সম্ভাব্য সকল সংখ্যাগুলোর মধ্যে a+b+ca+b+c এর সর্বোচ্চ মান কত? (উপরে দাগ দ্বারা একটি সংখ্যা বোঝায়।)

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    ACAC ব্যাসের অর্ধবৃত্তের উপর BB এমন একটি বিন্দু যেন AB<ACAB < AC হয়। DD, ACAC এর মধ্যবিন্দু এবং EE, BCBC এর উপর এমন একটি বিন্দু যেন EDED, ACAC এর উপর লম্ব। যদি AC=20AC = 20 হয় তবে ত্রিভুজ BDEBDE এর সর্বোচ্চ ক্ষেত্রফল কত?

    জ্যামিতি · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।