২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · দিনাজপুর

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    পায়েল ছুটিতে দিনাজপুরে বেড়াতে গেল। সেখানে সে 2 সপ্তাহ 3 দিন অবস্থান করে। তাহলে সে মোট কত দিন দিনাজপুরে অবস্থান করে?

    পাটিগণিত
  2. ২

    তাহমিদের কাছে 295 টাকা আছে। সে 30 টাকা দিয়ে একটি জুস এবং 10 টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনে। এক প্যাকেট চিপসের দাম 15 টাকা হলে সে বাকি টাকা দিয়ে মোট কত প্যাকেট চিপস কিনতে পারবে?

    পাটিগণিত
  3. ৩

    তোমাকে এক জাদুকর প্রথমদিন কিছু সংখ্যক কলম দিলো। এরপর থেকে জাদুকর প্রতিদিন তোমাকে আগের দিন দেওয়া কলম সংখ্যার দ্বিগুণ সংখ্যক কলম দেয়। তুমি চতুর্থ দিন দেখলে যে তোমার কাছে 60 টি কলম আছে, তাহলে প্রথম দিন তোমাকে জাদুকর কতগুলো কলম দিয়েছিল?

    পাটিগণিত · বীজগণিত
  4. ৪

    চিত্রে AB=5AB=5 একক, CD=12CD=12 একক, ED=3ED=3 একক, GH=2GH=2 একক, AH=2AH=2 একক এবং ABCDEFGHABCDEFGH এর ক্ষেত্রফল 70 বর্গ একক হলে, FGFG বাহুর দৈর্ঘ্য কতো একক?

    জ্যামিতি
  5. ৫

    শিথিল জুস খুব পছন্দ করে। সে তিনটি গ্লাসে আলাদাভাবে আমের জুস, কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে। সে 600 মিলি আমের জুস, 360 মিলি কমলার জুস, 200 মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো। এখানে মিশ্রণে আমের জুস, কমলার জুস ও লিচুর জুসের অনুপাত 15:9:615:9:6 করতে চাইলে কত মিলি অতিরিক্ত লিচুর জুস যোগ করতে হবে?

    পাটিগণিত
  6. ৬

    পঞ্চভুজ হলো পাঁচটি বাহু এবং পাঁচটি কোণ দ্বারা সীমাবদ্ধ একটি জ্যামিতিক আকৃতি। একটি পঞ্চভুজের পাঁচটি কোণের মান ক্রমিক পূর্ণসংখ্যা হলে, পঞ্চভুজটির সর্বোচ্চ কোণের মান কত?

    জ্যামিতি · বীজগণিত
  7. ৭

    ইমনের কাছে 5 টি গল্পের বই আছে যাদের গড় পৃষ্ঠা সংখ্যা 485। সে আরো দুইটি বই কিনলো যাদের পৃষ্ঠা সংখ্যা যথাক্রমে 380 ও 665। সে একদিনে সর্বোচ্চ 25 টি পৃষ্ঠা পড়তে পারলে, সবগুলো বই পড়ে শেষ করতে তার সর্বনিম্ন কতদিন সময় লাগবে?

    পাটিগণিত
  8. ৮

    একটি পূর্ণসংখ্যার অংকগুলো 2,3,52, 3, 5 ও 77 এবং এগুলো প্রত্যেকটি কমপক্ষে দুইবার করে আছে। সংখ্যাটি তার নিজের কোনো অংক দ্বারাই বিভাজ্য নয়। সংখ্যাটির সর্বনিম্ন মান কত?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।