২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ঢাকা

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    চিত্র হতে ∠a+∠b+∠c+∠d\angle a + \angle b + \angle c + \angle d এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  2. ২

    2,5,8,11,……2, 5, 8, 11, \dots \dots এই ধারাটির 100 তম পদের মান নির্ণয় করো।

    বীজগণিত
  3. ৩

    তাহমিদ দুপুর 12 টায় একটি আপেল খেয়ে ফেলে। এরপর সে 10 মিনিট বিরতি নিয়ে পরবর্তী আপেলটি খায়। তারপর প্রতিটি আপেল খাওয়ার পূর্বে সে আগের বারের দ্বিগুণ সময় বিরতি নেয়। রাত 12 টার মধ্যে সে কয়টি আপেল খেতে পারবে?

    পাটিগণিত
  4. ৪

    ফুয়াদের কাছে একটি বর্গাকার কাগজ ছিল। সে চিত্রের মত করে কাগজটিকে মোট নয়বার ভাঁজ করলো। এরপর সে ভাঁজ করা কাগজটির ঠিক মাঝামাঝি একটি ফুটো করে দিলো। কাগজটির ভাঁজ খোলার পর ফুয়াদ কাগজটিতে মোট কতটি ফুটো দেখতে পাবে? (চিত্রে দুইবার ভাঁজ দিয়ে দেখানো হয়েছে)

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  5. ৫

    পায়েল তার ক্ষমতা বৃদ্ধির জন্যে একটি পায়েলরোবট তৈরি করে, যা পায়েলের একদিনের কাজ nn দিনে করতে পারে। পায়েলরোবট আবার নিজে পায়েলরোবট-2 তৈরি করে যা পায়েলরোবটের একদিনের কাজ nn দিনে করতে পারে। এভাবে প্রত্যেক পায়েলরোবট তার কপি তৈরি করে। পায়েল কখনই চাইবে না পায়েলরোবটরা একত্রিত হয়ে তার চেয়ে দক্ষ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। nn এর মান সর্বনিম্ন কত রাখলে তার পরিকল্পনা সফল হবে?

    বীজগণিত · পাটিগণিত
  6. ৬

    একটি বাক্সে 100 টি কার্ড আছে। প্রতিটি কার্ডে যথাক্রমে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর মধ্যে ঠিক একটি করে ভিন্ন পূর্ণসংখ্যা লেখা আছে। বাক্সটি থেকে যেকোনো দুইটি কার্ড উঠানো হল এবং সংখ্যা দুইটি গুণ করে গুণফল একটি পূর্ণ ঘনসংখ্যা পাওয়া গেল। এরকম কতগুলো ভিন্ন গুণফল পাওয়া সম্ভব? (দুইটি কার্ড তোলার পর আবার বাক্সে রেখে দেওয়া হয়)

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  7. ৭

    এমন কয়টি ধনাত্মক পূর্ণসংখ্যা রয়েছে যাদের অঙ্কগুলোর যোগফল 12, অঙ্কগুলোর গড় 2 এবং সকল অঙ্ক অশূন্য?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    একটি চার অঙ্কের পূর্ণসংখ্যা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সংখ্যাটির শেষ দুই অঙ্ক সরিয়ে এর সামনে বসালে তা 4 দ্বারা বিভাজ্য হয়। যেমন, সংখ্যাটি যদি abcd‾\overline{abcd} হয় তাহলে cdab‾\overline{cdab}, 4 দ্বারা বিভাজ্য হবে। এমন সম্ভাব্য সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, যাদের প্রথম ও শেষ অঙ্কের পার্থক্য 6।

    (যেমন: এরকম একটি সংখ্যা হলো 7271, যা 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য। শেষ দুটি অঙ্ককে সরিয়ে এর সামনে বসালে সংখ্যাটি 7172 হয়, যা 4 দ্বারা বিভাজ্য এবং 7271 এর প্রথম ও শেষ অঙ্কদ্বয়ের পার্থক্য 6)

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।