২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · কুমিল্লা

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 15, সংখ্যা দুইটির গ.সা.গু 1 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    পায়েল ও প্রত্যয়ের বাসার দূরত্ব 21 কি.মি.। তারা চাইলো তারা একসঙ্গে দেখা করবে। সেজন্য পায়েল তার বাসা থেকে বেরিয়ে পড়ার কিছু সময় পর প্রত্যয়ও তার বাসা থেকে বেরিয়ে পড়লো। পায়েল তাদের বাসার মধ্যবর্তী মোট দূরত্বের 57\frac{5}{7} অংশ যাবার পর প্রত্যয়ের সঙ্গে দেখা হলো। প্রত্যয় তার বাসা থেকে কত কি.মি. দূরত্ব অতিক্রম করেছে?

    পাটিগণিত
  3. ৩

    একটি বৃত্তাকার পথে, চার বন্ধু - রাইসা, সাদমান, ফারিহা এবং সামিরা - একই স্থান থেকে একই সাথে দৌড়াতে শুরু করে। তাদের প্রত্যেকের দৌড়ানোর গতি ভিন্ন ভিন্ন এবং তারা ছুটতে থাকে যতক্ষণ না তারা সবাই শুরুর বিন্দুতে প্রথমবার মিলিত হয়। বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে রাইসার 60 সেকেন্ড, সাদমানের 90 সেকেন্ড, ফারিহার 120 সেকেন্ড এবং সামিরার 150 সেকেন্ড সময় লাগে। তাহলে সর্বনিম্ন কত সেকেন্ড পরে তারা সবাই আবার শুরুর স্থানে মিলিত হবে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  4. ৪

    দুইটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 10712 হলে, ছোট সংখ্যাটির উৎপাদক কয়টি?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    মাজেদ শুধুমাত্র 7 ও 8 টাকার বেশ কিছু কয়েন নিয়ে একটি দোকানে চকলেট কিনতে গেল। সেখানে তার এক ধরনের চকলেট পছন্দ হলো যার প্রত্যেকটির মূল্য 9 টাকা। তাহলে মাজেদকে সর্বনিম্ন কয়টি চকলেট কিনতে হবে যেন দোকানদারকে কোনো টাকা ফেরত দিতে না হয়?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    চিত্রে, ∠EDC=116∘,∠BCD=102∘\angle EDC = 116^\circ, \angle BCD = 102^\circ এবং BABA ও DEDE রেখা সমান্তরাল । ∠ABC\angle ABC এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
  7. ৭

    একটি ক্লাসরুমে কিছু শিক্ষার্থী আছে। প্রতিটা শিক্ষার্থীর কাছে সমান সংখ্যক একাধিক চকলেট আছে। ক্লাসরুমে মোট চকলেটের সংখ্যা 300 হতে 400 এর মাঝে। তোমাকে যদি মোট চকলেটের সংখ্যা বলে দেয়া হয়, তাহলে তুমি কতজন শিক্ষার্থী আছে এটা বের করতে পারবে এবং সবার কাছে কতটি করে চকলেট আছে এটাও নিশ্চিতভাবে বলতে পারবে। রুমে কতজন শিক্ষার্থী আছে?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  8. ৮

    যেকোনো চারটি মৌলিক সংখ্যার মধ্যে, তিনটি মৌলিক সংখ্যার গুণফল থেকে 2 বিয়োগ করলে অপর মৌলিক সংখ্যাটি পাওয়া যায়, যা 100 এর চেয়ে বড়। প্রথম তিনটি মৌলিক সংখ্যার সর্বনিম্ন যোগফল কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।