২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · চট্টগ্রাম

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি ভগ্নাংশের 4 গুণ হলো 83\frac{8}{3}। তাহলে ভগ্নাংশটির 3 গুণ কত হবে?

    পাটিগণিত
  2. ২

    তোমার কাছে 5 টি ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের গড় 7। তুমি এর মাঝে 3 টি সংখ্যা তোমার প্রথম বন্ধুকে দিলে এবং এই সংখ্যা তিনটির গড় 5। বাকি দুইটি সংখ্যা দ্বিতীয় বন্ধুকে দিলে। দ্বিতীয় বন্ধুর কাছে থাকা সংখ্যা দুইটির গড় কত?

    পাটিগণিত
  3. ৩

    তোমার কাছে কিছু চকলেট আছে, যা তুমি কয়েকজন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিতে চাও। তুমি খেয়াল করলে, দুইজনের মাঝে ভাগ করলে 1 টা চকলেট অতিরিক্ত থাকে, চারজনের মাঝে ভাগ করলে 3 টা চকলেট অতিরিক্ত থাকে, ছয়জনের মাঝে ভাগ করলে 5 টা চকলেট অতিরিক্ত থাকে ও আটজনের মাঝে ভাগ করলে 7 টা চকলেট অতিরিক্ত থাকে। তোমার কাছে সর্বনিম্ন কয়টি চকলেট থাকা সম্ভব?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    △ABC\triangle ABC এ AB=BCAB = BC, ∠ABC=40∘\angle ABC = 40^\circ, ∠GAC=40∘\angle GAC = 40^\circ. ∠DGC\angle DGC এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  5. ৫

    একদিন তোমার মনে হল, তুমি খেজুরের রস খেতে চাও। কিন্তু তা খাওয়ার জন্য তোমাকে গ্রামে যেতে হবে। তোমার বাসা হতে গ্রামে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস। একদিন তুমি বেরিয়ে পড়লে এবং সেখানে 4 গ্লাস রস খেয়ে বাসায় ফিরে এসে দেখলে তোমার 132 টাকা খরচ হল। আরেকদিন তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে দুইজন মিলে 10 গ্লাস রস খেলে এবং ফিরে এসে দেখলে তোমাদের মোট 294 টাকা খরচ হয়েছে। তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাসভাড়া কত?

    পাটিগণিত · বীজগণিত
  6. ৬

    মনীষা একটি 256 পৃষ্ঠার নোটবুক কিনেছে। তুন্না প্রথমদিন প্রতিটি পৃষ্ঠায় পেন্সিল দিয়ে দাগ দেয়, এবং মনীষা প্রতি দ্বিতীয় পৃষ্ঠার দাগ মুছে দেয়। পরেরদিন তুন্না আবার প্রতি তৃতীয় পৃষ্ঠায় দাগ দেয় এবং মনীষা প্রতি চতুর্থ পৃষ্ঠার দাগ মুছে দেয়। এভাবে 128 দিন ধরে তুন্না আর মনীষার দাগ দেয়া আর মোছা চলতে থাকে। 128 দিন শেষে, নোটবুকের কয়টি পৃষ্ঠায় এখনো দাগ থেকে গিয়েছে?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    16 জনের একটি দাবা টুর্নামেন্টে প্রতি রাউন্ডে প্রত্যেকে একে অপরের সাথে 3 বার করে খেলে। যদি প্রতি রাউন্ডে অর্ধেক প্রতিযোগী বাদ পরে যায় তবে টুর্নামেন্টে বিজয়ী নির্বাচনে মোট কতটি ম্যাচ হবে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    ABCDABCD বর্গে AB=6AB = 6, DCFDCF সমবাহু ত্রিভুজ। E,ABE, AB এর মধ্যবিন্দু। EFEF ও ADAD সমান্তরাল। ছায়াকৃত অংশের ক্ষেত্রফলকে a−b3a - b\sqrt{3} আকারে প্রকাশ করা গেলে a+ba + b এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।