২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বগুড়া

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো।

    পাটিগণিত
  2. ২

    350 এর সাথে ন্যূনতম কোন ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? (কোনো পূর্ণবর্গ সংখ্যা এমন একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যাকে কোনো পূর্ণসংখ্যা এবং ঐ একই পূর্ণসংখ্যার গুনফল আকারে প্রকাশ করা যায়। যেমনঃ 25=5×5,36=6×625 = 5 \times 5, 36 = 6 \times 6 ইত্যাদি)

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    জ্যোতি একটি রেস্টুরেন্টে গিয়েছে, যেখানে ওয়াইফাই সুবিধা আছে। সে ওয়েটারকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করায়, তিনি নিচের চিরকুটটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা। *(স্টার) চিহ্নিত সংখ্যাটি পাসওয়ার্ড হলে এবং প্রতিটি ইংরেজি বর্ণ একটি করে অঙ্ক নির্দেশ করলে, পাসওয়ার্ডের সংখ্যাটি নির্ণয় করো।

    P A+ R Y1 4 9Y P R A+ A R P Y∗ ∗ ∗ ∗ ∗\begin{array}{r} \text{P A} \\ + \text{ R Y} \\ \hline 1\ 4\ 9 \end{array} \qquad \begin{array}{r} \text{Y P R A} \\ + \text{ A R P Y} \\ \hline *\ *\ *\ *\ * \end{array}

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  4. ৪

    100 এর চেয়ে ছোট এমন কয়টি মৌলিক সংখ্যাজোড় পাওয়া যাবে, যাদের বিয়োগফল একটি মৌলিক সংখ্যা হবে?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    প্রতিটি লাইন বরাবর চারটি বিন্দুর সংখ্যাগুলোর যোগফল 20242024। যদি a<b<c<da < b < c < d , b=a+c2b = \frac{a+c}{2} এবং d=c+5d = c + 5 হয়, তাহলে dd এর মান নির্ণয় করো।

    বীজগণিত
  6. ৬

    চিত্রে, DC=8DC = 8, CB=4CB = 4, BA=8BA = 8 হলে, ছায়াকৃত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো।

    জ্যামিতি
  7. ৭

    একটি ধারার nn তম পদ হতে (n−1)(n - 1) তম পদের বিয়োগফলকে পদ দুইটির গুণফল থেকে বিয়োগ করলে (n+1)(n + 1) তম পদ পাওয়া যায়। ধারাটির প্রথম দুইটি পদ 11 ও 22 হলে, 999999 তম পদ নির্ণয় করো।

    বীজগণিত
  8. ৮

    OA=4OA = 4 এবং OBDFOBDF বর্গে OD=10OD = 10. কালো অংশটির ক্ষেত্রফলকে a2−bπ\frac{a}{2} - b\pi আকারে লেখা যায়। a+ba + b এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।