২০২৪

১০৭টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

প্রশ্নগুলো

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    দুই-অংকের একটি ধনাত্মক পূর্ণসংখ্যার দুইটি অংকই ভিন্ন। সংখ্যাটির শেষ অংকটি প্রথম অংক থেকে 7 কম। সংখ্যাটির সর্বনিম্ন মান নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    ABCDABCD একটি সামান্তরিক যেখানে AP=PQ=QR=RBAP = PQ = QR = RB। ছায়াকৃত অংশের ক্ষেত্রফল 9 বর্গএকক হলে, PBCDPBCD চতুর্ভুজের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  3. ৩

    পায়েল ব্ল্যাকবোর্ডে পর পর বেশ কিছু অংক লিখলো। লেখার পর দেখলো সে একটি 9 অংকের সংখ্যা লিখেছে। সে আরো দেখলো সংখ্যাটি 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু পায়েলের এত বড় সংখ্যা পছন্দ না। তাই সে ইচ্ছামতো দুইটি অংক মুছে দিলো। প্রত্যয় একটু পর রুমে এসে দেখলো বোর্ডে পর পর লেখা রয়েছে 30, 032, 99। পায়েলের প্রথমে লেখা সংখ্যাটির সম্ভাব্য সকল মান বের করো।

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    কিছু শহরের মধ্যে রাস্তা বানানো হচ্ছে। রাস্তাগুলো এমনভাবে বানানো হচ্ছে যেন একটি শহর থেকে যেকোনো রাস্তা দিয়ে আবার ঐ শহরে ফিরতে হলে মাঝে কমপক্ষে অন্য আরেকটি শহর পড়ে। যদি দুইটি রাস্তা মিলে যায় এবং তাদের সংযোগস্থল থেকে চার দিকে গেলে চারটা ভিন্ন শহর পাওয়া যায়, তাহলে তাকে আমরা “চৌরাস্তা” বলি। রাস্তাগুলো বানানো শেষে 5 টি চৌরাস্তা পাওয়া গেল। যদি রাস্তাগুলো শুধুমাত্র চৌরাস্তা তৈরি করে, তাহলে সর্বনিম্ন কতটি শহর থাকতে পারে?

    কম্বিনেটরিক্স
  5. ৫

    সর্বোচ্চ যে পূর্ণসংখ্যা দ্বারা দুইটি পূর্নসংখ্যার উভয়কেই ভাগ করা যায়, তাকে আমরা ঐ দুইটি পূর্ণসংখ্যার গসাগু বলি। আবার দুইটি পূর্ণসংখ্যার উভয়ই সর্বনিম্ন যে সংখ্যাকে ভাগ করে, তাকে আমরা বলব ঐ দুইটি পূর্ণসংখ্যার লসাগু। আমরা দুইটি পূর্ণসংখ্যাকে একে অপরের বন্ধু বলব, যদি পূর্ণসংখ্যা দুইটির গসাগু ও লসাগুর যোগফল পূর্ণসংখ্যা দুইটির যোগফলের সমান হয়। তোমার কাছে কিছু পূর্ণসংখ্যা আছে, যারা প্রত্যেকেই 961 এর বন্ধু এবং 961 এর চেয়ে ছোট। তোমার কাছে সর্বোচ্চ কোন পূর্ণসংখ্যাটি থাকতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    P=29×38×47×56×65P = 2^9 \times 3^8 \times 4^7 \times 5^6 \times 6^5

    a) PP কে কতভাবে দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল আকারে লেখা যায়? (এখানে a×ba \times b এবং b×ab \times a কে একই জোড়া বিবেচনা করো।) b) PP এর কতগুলো উৎপাদক আছে যারা পূর্ণবর্গ সংখ্যা?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  7. ৭

    দেখাও যে, যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা nn এর জন্য, 5n5^n কে দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়, যেখানে উক্ত সংখ্যা দুইটি 5 এর সাথে সহমৌলিক। (এখানে ana^n বলতে aa কে nn বার গুণ করা বোঝায়। যেমন: 22=2×2=42^2 = 2 \times 2 = 4, 54=5×5×5×5=6255^4 = 5 \times 5 \times 5 \times 5 = 625 ইত্যাদি)

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    △ABC\triangle ABC এর AA বিন্দু এবং BCBC এর মধ্যবিন্দু PP বিন্দুগামী রেখা হলো APAP। MM হলো APAP এর মধ্যবিন্দু। CMCM কে এমনভাবে বর্ধিত করা হলো যেন তা ABAB কে XX বিন্দুতে ছেদ করে। BM=BPBM = BP হলে, প্রমাণ করো যে, AX=MXAX = MX।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো