২০২৪ জাতীয় · জুনিয়র ১/৮ EN

প্রশ্ন ১

যুক্তি · পাটিগণিত BDMO ২০২৪ জাতীয়

একটি রেস্টুরেন্টে 112 টি ডিম এবং 2 জন মানুষ আছে। ডিমগুলো সরাসরি খাওয়া যায় না। এজন্য বিশেষ 2 টি বাটন আছে, বাটন AA এবং বাটন BB। বাটন AA চাপলে, ডিমসংখ্যা কমে xx পরিমাণ হয়ে যায়। (xx হচ্ছে ডিমসংখ্যাকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা। অর্থাৎ, শুরুতে AA বাটনটি চাপলে xx এর মান হবে 112÷2=56112 \div 2 = 56। খেয়াল রাখতে হবে, ভাগফল দশমিক এ আসলে শুধুমাত্র পূর্ণসংখ্যাটি নিতে হবে। যেমন: 7÷3=2.33337 \div 3 = 2.3333 হলে, xx এর মান হবে 2)

আবার, বাটন BB চাপলে মানুষ এর সংখ্যা 1 জন বৃদ্ধি পায়। তুমি AA অথবা BB বাটন ইচ্ছামতো যতবার খুশি চাপতে পারো। তুমি চাইলে AA এবং BB দুইটি বাটন ও ব্যবহার করতে পারো বা যেকোনো একটি বাটন ও ব্যবহার করতে পারো। সর্বনিম্ন কতবার এই বাটন চাপার মাধ্যমে ডিমসংখ্যা শূন্য (0) করা যাবে?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো