২০২৩

১৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ময়মনসিংহ

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    aa ও bb দুটি ধনাত্মক পূর্ণসংখ্যা সংখ্যা। এদের লসাগু 783 এবং গসাগু 1। aa ও bb এর যেকোন একটি মৌলিক সংখ্যা হয় এবং মৌলিক সংখ্যাটি, সংখ্যা দুটির মাঝে তুলনামূলকভাবে বড়। তাহলে a+b=?a + b = ?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    100 থেকে 999 এর মধ্যে (100 এবং 999 গণনার সময় গণ্য করতে হবে) কতগুলো তিন অংকবিশিষ্ট সংখ্যা রয়েছে যেন সংখ্যাগুলোর শুধুমাত্র দুটি অংক ভিন্ন হয়? (121 এমন একটি সংখ্যা)

    কম্বিনেটরিক্স
  3. ৩

    পাশের চিত্রে একটি বর্গক্ষেত্র আছে যার বাহর দৈর্ঘ্য 16 একক। বর্গটির দুইটি শীর্ষ এবং নিচের বাহুর মধ্যবিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হলো। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

    জ্যামিতি
  4. ৪

    সামিরার কাছে একটি আজব যন্ত্র আছে। যন্ত্রটিতে যেকোনো দুটি সংখ্যা কাগজে লিখে প্রবেশ করালে যন্ত্রটি প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যার বর্গের গুণফল একটি কাগজে ছেপে বের করে দেয়। যেমন: যদি যন্ত্রটিতে 3 এবং 4 প্রবেশ করানো হয় তবে যন্ত্রটি 3×42=483 \times 4^2 = 48 ছাপাবে। সামিহা এমন দুটি সংখ্যা xx এবং yy নির্বাচন করলো যেন যন্ত্রটি থেকে সে কোনো একটি সংখ্যার ঘনসংখ্যা পেতে পারে। কিন্তু সে ভুলক্রমে yy কে প্রথমে এবং xx কে শেষে প্রবেশ করালো। এতে যন্ত্রটি যে সংখ্যা ছাপালো তা কোনো একটি সংখ্যার nn তম ঘাত, যেখানে nn একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। nn এর মান কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    তাহনিক আর থামিম দুইজন মিলে মজার খেলা খেলছে। প্রথমে তাহনিক মনে মনে একটি সংখ্যা চিন্তা করবে যা থামিম বের করার চেষ্টা করবে। থামিম শুধু মাত্র বিভাজ্যতা সম্পর্কিত প্রশ্ন করতে পারবে অজানা সংখ্যাটি খুজে বের করার জন্য । যেমন থামিম জিজ্ঞেস করতে পারে থানিক তোমার সংখ্যাটি কি yy দ্বারা বিভাজ্য (যেখানে, yy যেকোনো সংখ্যা)? খেলার নিয়ম হলো থামিম প্রথমে তাহনিককে অনেকগুলো প্রশ্ন করবে, পরে তাহনিক সবগুলোর উত্তর হিসেবে হ্যাঁ অথবা না বলবে । তাহনিকের তথ্যে ভিত্তিতে থামিমকে সংখ্যাটি বলতে হবে। থামিম মাত্র 21 টি প্রশ্ন করে তাহনিকের সংখ্যাটি খুজে পেয়েছে, তাহনিক মনে মনে যে সংখ্যাটি চিন্তা করেছে তার সর্বোচ্চ মান কত?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  6. ৬

    গণিত উৎসবের কোনো একটি অঞ্চলে যোগ দিতে নিলয় ঢাকা থেকে রাত্রে রওনা দিলো। মাঝরাতে খাওয়ার জন্য তাকে একটি নির্দিষ্ট হোটেলে থামতেই হবে। সে হিসাব করে দেখলো সে মোট 12 উপায়ে ঢাকা থেকে হোটেলে এসে আবার তার গন্তব্যে পৌঁছাতে পারে। ধরা যাক, ঢাকা থেকে হোটেলে যাওয়ার mm টি রাস্তা আর হোটেল থেকে তার গন্তব্যে যাওয়ার nn টি রাস্তা আছে। mm এর মোট কতটি মানের জন্য নিলয়ের হিসাবটি সঠিক থাকবে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  7. ৭ x+y=1y+x=1x + \sqrt{y} = 1 \\ y + \sqrt{x} = 1

    এখানে xx এবং yy দুইটি বাস্তব ভগ্নাংশ সংখ্যা (পূর্ণ সংখ্যা নয়) এবং x<0.5x < 0.5 । আমরা xx কে a−bc\frac{a-\sqrt{b}}{c} এইভাবে প্রকাশ করতে পারি। যেখানে a,b,ca, b, c তিনটি মৌলিক সংখ্যা । তাহলে (a+b)c(a + b)c এর মান কত?

    বীজগণিত
  8. ৮

    চিত্রের MNOMNO সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 একক হলে, অন্তস্থ সর্বসম বৃত্তগুলোর ব্যাসার্ধকে ab−aa\sqrt{b} - a আকারে প্রকাশ করা যায়, যেখানে a,ba, b উভয়েই মৌলিক সংখ্যা। a+b=?a + b = ?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।