২০২৩

১৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · গাজীপুর

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি গণিতবিদ ব্যাঙ গণিতের ভিত্তিতে লাফ দেয়। প্রথম সেকেন্ড থেকে সে প্রতি বিজোড় সেকেন্ডে 1 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 2 টি লাফ দেয়। এভাবে সে এগিয়ে যায়। আবার একটি লাফে সে 2 ফুট করে যায়। তবে 1 মিনিট সম্পন্ন হওয়ার পরবর্তী সেকেন্ড থেকে সে উলটো কাজ করে। সে তখন প্রতি বিজোড় সেকেন্ডে 2 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 1 টি লাফ দেয়। এভাবে 100 তম সেকেন্ড সম্পন্ন হওয়ার পর তার দম শেষ হয়ে যায় এবং সে বসে পড়ে। 100 সেকেন্ড পর তার লাফের মোট সংখ্যা কত?

    পাটিগণিত
  2. ২

    20232023+20232023+…+202320232023^{2023} + 2023^{2023} + … + 2023^{2023} এর শেষ দুইটি অংক কতো? (2023 বার 202320232023^{2023} যোগ অবস্থায় আছে)

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    একটি টেস্ট ক্রিকেট ম্যাচ সাধারণত একটানা 5 দিনের হয়। তাহমিদের স্কুলের সাপ্তাহিক ছুটি শুক্রবার। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচটির অন্তত একটি দিন শুক্রবার হওয়ার সম্ভাবনা abab, হলে a+ba+b এর মান কত? (aa ও bb পরস্পর সহমৌলিক)

    কম্বিনেটরিক্স
  4. ৪

    2023!2023! (ফ্যাক্টরিয়াল) এর বৃহত্তম মৌলিক উৎপাদক কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    ধরে নাও একটি বর্গের কর্ণ দুইটির গুণফল mm। আরো একটি বর্গ তৈরি করো যার কর্ণগুলোর গুণফল হবে 100m100m। নতুন বর্গটির ক্ষেত্রফল, আগের বর্গটির ক্ষেত্রফলের কতগুণ হবে ?

    জ্যামিতি
  6. ৬

    চার অংকের কতগুলো জোড় ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 12?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    প্রত্যয় কমলা পছন্দ করে আর নিলয় আপেল পছন্দ করে। 7 টি কমলা ও 10 টি আপেল কতভাবে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, যেন তাদের মধ্যে কমপক্ষে একজন তাদের পছন্দের ফলটি বেশি পায়?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    △ABC\triangle ABC ত্রিভুজে, EE এবং DD যথাক্রমে ACAC এবং BCBC এর উপর দুইটি বিন্দু। AFAF, ∠CAD\angle CAD কে সমদ্বিখণ্ডিত করে এবং BFBF, ∠CBE\angle CBE কে সমদ্বিখণ্ডিত করে। যদি ∠AEB=30∘\angle AEB = 30^\circ, ∠ADB=70∘\angle ADB = 70^\circ হয় তাহলে ∠AFB\angle AFB এর মান বের করো।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।