২০২৩

১৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ফেনী

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    1+3+5+⋯+99=?1 + 3 + 5 + \dots + 99 = ?

    বীজগণিত · পাটিগণিত
  2. ২

    যদি 3 থেকে 3072 এর মধ্যে 4 টি গুণোত্তর ধারার মান বিদ্যমান থাকে। যার প্রথম পদ 3 ও পঞ্চম পদ 3072। মাঝের চারটি পদের সমষ্টি কত?

    বীজগণিত
  3. ৩

    প্রদত্ত চিত্রে AB=BC=CD=DE=EF=FG=GAAB = BC = CD = DE = EF = FG = GA, তাহলে ∠GHC\angle GHC (প্রায়) এর মান বের কর।

    জ্যামিতি
  4. ৪

    উক্ত ধারাটির চতুর্থ পদের হরের অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় কর। (1+15)(1+125)(1+1625)…(1+152n)\left(1 + \frac{1}{5}\right)\left(1 + \frac{1}{25}\right)\left(1 + \frac{1}{625}\right)\dots\left(1 + \frac{1}{5^{2^n}}\right)

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    যেকোনো বাস্তব সংখ্যা a,ba, b ও cc । যদি c=334c = 33\sqrt{4} হয়, তবে a+ba + b এর মান নির্ণয় কর যখন প্রদত্ত বহুপদীটির সর্বোচ্চ সম্ভাব্য মান দিবে: 3a2−18ab+30b2+12c2−12bc+24b−48c+1203a^2 - 18ab + 30b^2 + 12c^2 - 12bc + 24b - 48c + 120

    বীজগণিত
  6. ৬

    3baaa3baaa একটি 5 অংকের সংখ্যা। সংখ্যাটি 36 ও 11 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। সংখ্যাটির সর্বোচ্চ মান কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    দুইজন বন্ধু একটি খেলা খেলছে। দুইজন দুইটি ভিন্ন সংখ্যা নিয়েছে। প্রথম বন্ধু তার কাছে থাকা সংখ্যাকে 2 দ্বারা গুণ করে 3 বিয়োগ করে। দ্বিতীয় বন্ধু তার কাছে থাকা সংখ্যাকে 3 দ্বারা গুণ করে 2 বিয়োগ করে। দুইজন বন্ধুই তিন ধাপে খেলাটি খেলে। তিন ধাপ পর তাদের কাছে থাকা সংখ্যা দুইটি সমান হয়। দুই বন্ধুর প্রথমে নেওয়া সংখ্যা দুইটির পার্থক্য সর্বনিম্ন হতে হবে। দুই বন্ধুর প্রথমে নেওয়া সংখ্যা দুইটির যোগফল কত?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    1,3,7,15,30,56,98,⋯1, 3, 7, 15, 30, 56, 98, \cdots এই ধারার পরবর্তী পদ কত?

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।