প্রশ্ন ৪
কম্বিনেটরিক্স BDMO ২০২৩ আঞ্চলিক · ঢাকা
বাংলাদেশে যান্ত্রিক যানবাহনের নম্বর ফলকে সাধারণত 3 টি অংশ থাকে। প্রথম অংশে জেলার নাম, দ্বিতীয় অংশে 1টি বাংলা বর্ণ এবং তৃতীয় অংশে 6 অংকের একটি সংখ্যা থাকে। দ্বিতীয় অংশে বসতে পারে এমন বর্ণের সংখ্যা 31 টি। ধরে নেয়া যাক, তৃতীয় অংশের প্রথম 2 অংকের ঘরে শুধুমাত্র 1-9 বসতে পারে এবং বাকি অংকগুলো 0-9 হতে পারে। ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে পায়েল একটি যানের নম্বর ফলকে 161516 নম্বরটি দেখলো। যানটি ঢাকা জেলার ছিল। পায়েল নিলয়ের কাছে জানতে চাইলো শুধুমাত্র ঢাকা জেলার জন্য এরকম আর কতগুলো যানবাহন থাকতে পারে যেন নম্বর ফলকের তৃতীয় অংশ, অর্থাৎ 6 অংকের সংখ্যাটির মাঝের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যা এর আগের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যা এবং পরের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যার চেয়ে 1 কম হয়। নিলয় ভেবে উত্তর দিল 98। সঠিক উত্তর হতে নিলয়ের উত্তরের ধনাত্মক পার্থক্য কত?