প্রশ্ন ৬
জ্যামিতি · পাটিগণিত BDMO ২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম
বিডিএমও অ্যাকাডেমিক টিমের মিটিং এ বিকালের নাস্তা হিসেবে পিজ্জা খাওয়ানোর সিদ্ধান্ত নেয়া হলো। হিসেব করে করে দেখা গেলো মোট 9টি 14 ইঞ্চি ব্যাসবিশিষ্ট পিজ্জা অর্ডার করতে হবে। কিন্তু পিজ্জা শপটিতে একই পুরুত্বের শুধুমাত্র 7 ইঞ্চি ব্যাসবিশিষ্ট পিজ্জা রয়েছে। এখন সমপরিমাণ পিজ্জা পেতে হলে তাদেরকে মোট কতটি 7 ইঞ্চি ব্যাসের পিজ্জা অর্ডার করতে হবে?