২০২৩

১৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · চট্টগ্রাম

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    প্যালিন্ড্রোম সংখ্যা এমন একটি সংখ্যা যার অংকগুলিকে উল্টিয়ে লিখলেও আগের সংখ্যাটি দেখায় (যেমন 16461)। একটি ডিজিটাল ঘড়িতে 00:00:00 হতে 23:59:59 পর্যন্ত সময় দেখায়। উক্ত ঘড়িতে দেখানো সময়কে অর্থপূর্ণ সংখ্যা হিসেবে বিবেচনা করলে একদিনে কতটি প্যালিন্ড্রোম সংখ্যা দেখাবে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  2. ২

    ABCABC সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 12। ছোট বৃত্তদ্বয় ত্রিভুজের দুইটি বাহুকে স্পর্শ করে আছে এবং এদের ব্যাসার্ধ 2। AMNCAMNC চতুর্ভুজের ক্ষেত্রফল a−bca - b\sqrt{c} হলে a+b+c=?a + b + c = ?

    জ্যামিতি
  3. ৩

    অর্ধবৃত্তের কেন্দ্র OO। AOAO ব্যাসবিশিষ্ট বৃত্তকে ABAB ও ACAC রেখা যথাক্রমে DD ও EE বিন্দুতে ছেদ করে। AO=2AO = 2 হলে DE=?DE = ?

    জ্যামিতি
  4. ৪

    n2+n+3n^2 + n + 3 একটি মৌলিক সংখ্যা যেখানে n∈An \in A এবং AA সেটের উপাদানগুলোর পরমমান এক অংকের মৌলিক সংখ্যা। n2+n+3n^2 + n + 3 এর সর্বোচ্চ মান কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    123456789101112⋯123456789101112 \cdots এভাবে 100 পর্যন্ত লেখা হলো। এখানে 3 অংকের কতোগুলো স্ট্রিং আছে যা non-decreasing। কোনো স্ট্রিং abcabc কে non-decreasing বলা হবে যদি c≥b≥ac \ge b \ge a হয়।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    বিডিএমও অ্যাকাডেমিক টিমের মিটিং এ বিকালের নাস্তা হিসেবে পিজ্জা খাওয়ানোর সিদ্ধান্ত নেয়া হলো। হিসেব করে করে দেখা গেলো মোট 9টি 14 ইঞ্চি ব্যাসবিশিষ্ট পিজ্জা অর্ডার করতে হবে। কিন্তু পিজ্জা শপটিতে একই পুরুত্বের শুধুমাত্র 7 ইঞ্চি ব্যাসবিশিষ্ট পিজ্জা রয়েছে। এখন সমপরিমাণ পিজ্জা পেতে হলে তাদেরকে মোট কতটি 7 ইঞ্চি ব্যাসের পিজ্জা অর্ডার করতে হবে?

    জ্যামিতি · পাটিগণিত
  7. ৭

    সাফিনকে একটি সংখ্যার সাথে 6 যোগ করে 8 দিয়ে ভাগ করতে বলা হল।কিন্তু সে ভুলে 8 যোগ করে 6 দিয়ে ভাগ করে ফেললো। এতে ভাগফল যা আসার কথা তার থেকে 4 বেশি আসলো। সাফিনকে কোন সংখ্যা দেওয়া হয়েছিলো?

    বীজগণিত · পাটিগণিত
  8. ৮

    চিত্রে OABOAB একটি বৃত্তচাপ, যার মধ্যবিন্দুর স্থানাংক (3,45∘)(3, 45^\circ)। বৃত্তটি একটি সমবাহু ত্রিভুজে অন্তর্লিখিত হলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল যদি aba\sqrt{b} আকারের হয়, যেখানে a,ba, b সহমৌলিক, তবে a+b=?a + b = ?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।