২০২৩

১৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    নিচের সমীকরণটির সকল সম্ভাব্য অঋণাত্মক পূর্ণসাংখ্যিক সমাধান (x,y)(x, y) নির্ণয় করো: x!+2y=(x+1)!x! + 2^y = (x + 1)! দ্রষ্টব্য: x!=x⋅(x−1)!x! = x \cdot (x - 1)! এবং 0!=10! = 1। উদাহরণস্বরূপ, 5!=5×4×3×2×1=1205! = 5 \times 4 \times 3 \times 2 \times 1 = 120।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    A,B,CA, B, C বিন্দুগুলো ঠিক এই ক্রমে একটি রেখার উপর অবস্থান করছে। ABAB হল ω1\omega_1 অর্ধবৃত্তের ব্যাস এবং ACAC হল ω2\omega_2 অর্ধবৃত্তের ব্যাস । ধরে নাও, ω1\omega_1 এবং ω2\omega_2 উভয়ই ACAC এর একই পাশে অবস্থিত। DD হল ω2\omega_2 এর উপর এমন একটি বিন্দু যেন, BD⊥ACBD \perp AC । BDBD ব্যাসার্ধ বিশিষ্ট এবং BB কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত ω1\omega_1 কে EE বিন্দুতে ছেদ করে। ACAC এর উপর FF বিন্দুটি এমনভাবে অবস্থিত যেন EF⊥ACEF \perp AC । প্রমাণ করো যে, BC=BFBC = BF ।

    জ্যামিতি
  3. ৩

    নিচের সমীকরণটির ধনাত্মক পূর্ণসাংখ্যিক সমাধান নির্ণয় করো: (x+2y)2+2x+5y+9=(y+z)2(x + 2y)^2 + 2x + 5y + 9 = (y + z)^2

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  4. ৪

    কতগুলো বালতিতে 2023 টি বল রাখা হলো যেন কোনো বালতিতে 99 টির বেশি বল না থাকে। আমরা যতবার ইচ্ছা ততবার বালতি থেকে কতগুলো বল তুলে নিতে পারি অথবা পুরো একটি বালতি সরিয়ে ফেলতে পারি। প্রমাণ করো যে, আমরা সবসময়েই বল অথবা বালতিগুলো এমনভাবে সরিয়ে ফেলতে পারবো যেন বাকি বালতিগুলোতে সর্বদাই সমান সংখ্যক বল থাকে এবং বালতিগুলোতে সব মিলিয়ে অন্তত 100 টি বল বাকি থাকে।

    কম্বিনেটরিক্স
  5. ৫

    m,nm, n এবং pp হল এমন বাস্তব সংখ্যা যেন (m+n+p)(1m+1n+1p)=1(m + n + p)\left(\frac{1}{m} + \frac{1}{n} + \frac{1}{p}\right) = 1 হয়।

    1(m+n+p)2023−1m2023−1n2023−1p2023\frac{1}{(m + n + p)^{2023}} - \frac{1}{m^{2023}} - \frac{1}{n^{2023}} - \frac{1}{p^{2023}} এর সকল সম্ভাব্য মান নির্ণয় করো।

    বীজগণিত
  6. ৬

    △ABC\triangle ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং ω\omega তার পরিবৃত্ত। NN হল ACAC চাপের অবস্থিত একটি বিন্দু, যেই চাপের উপর BB বিন্দুটি অবস্থিত নয় এবং ABAB রেখার উপর SS একটি বিন্দু। NN বিন্দুতে ω\omega কে স্পর্শকারী রেখা BCBC কে TT বিন্দুতে ছেদ করে, NSNS রেখা ω\omega কে KK বিন্দুতে ছেদ করে। ধর ∠NTC=∠KSB\angle NTC = \angle KSB. প্রমাণ কর যে CK∥AN∥TSCK \parallel AN \parallel TS.

    জ্যামিতি
  7. ৭

    প্রমাণ করো যে, যেকোন ধনাত্মক পূর্ণসংখ্যা নিম্নোক্ত আকারে প্রকাশ করা যায়, 3m1.2n1+3m2.2n2+⋯+3mk.2nk,3^{m_1}. 2^{n_1} + 3^{m_2}. 2^{n_2} + \dots + 3^{m_k}. 2^{n_k} , যেখানে, m1>m2>⋯>mk≥0m_1 > m_2 > \dots > m_k \ge 0 এবং 0≤n1<n2<⋯<nk0 \le n_1 < n_2 < \dots < n_k প্রত্যেকেই পূর্ণসংখ্যা।

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    সংখ্যারেখার উপর nn টি ব্যবধি দেয়া আছে: [l1,r1],[l2,r2],[l3,r3],⋯ ,[ln,rn][l_1, r_1], [l_2, r_2], [l_3, r_3], \cdots, [l_n, r_n]। ব্যবধিগুলোকে আমরা দুইটি সেট এ ভাগ করতে পারি যেন একই সেট এর কোনও দুইটি ব্যবধির মাঝে সাধারণ কোন অংশ না থাকে। প্রমাণ কর যে সর্বোচ্চ n−1n - 1 সংখ্যক জোড়া ব্যবধি আছে যাদের মাঝে সাধারণ অংশ বিদ্যমান।

    কম্বিনেটরিক্স
  9. ৯

    A1A2…A2nA_1 A_2 \dots A_{2n} হলো বৃত্ত ω\omega-তে অন্তর্লিখিত একটি সুষম 2n2n-ভুজ। PP, ω\omega বৃত্তের উপর যেকোন একটি বিন্দু। ধরো, H1,H2,…,HnH_1, H_2, \dots, H_n হলো যথাক্রমে PA1A2,PA3A4,…,PA2n−1A2nPA_1 A_2, PA_3 A_4, \dots, PA_{2n-1} A_{2n} ত্রিভুজগুলোর লম্ববিন্দু। প্রমাণ করো যে H1H2…HnH_1 H_2 \dots H_n একটু সুষম nn-ভুজ।

    জ্যামিতি
  10. ১০

    জয় একটি n×nn \times n আকারের বর্গাকৃতির বোর্ড আছে। প্রতি ধাপে সে বোর্ডের একটি ঘর রং করে। সে একটি ঘর একবারের বেশি রং করতে পারেনা। এছাড়াও, সে রঙ করার সময় পয়েন্ট গোনে। প্রথমে তার 00 পয়েন্ট থাকে। প্রতি ধাপে সে একটি ঘর cc কে রং করে। এরপর সে সবচেয়ে বড় সেট SS নেয়, যাতে cc ঘরটি সেই সেটে থাকে, আর সবচেয়ে বড় পরপর রং করা সেট যাতে প্রতিটি ঘর cc যেই সারিতে আছে সেই সারি অথবা cc যেই কলামে আছে সেই কলামে থাকে। এই সেটটি সবচেয়ে বড় সেট যেটি '++' আকৃতির, যাতে cc ঘরটি এর কেন্দ্রে থাকে। তারপর, সে SS সেটের উপাদান সংখ্যা কে পয়েন্ট হিসেবে পায়। পুরো n×nn \times n বোর্ডটি রং করার পর, সবচেয়ে বেশি কত পয়েন্ট পাওয়া সম্ভব?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো