২০২২ জাতীয় · হায়ার সেকেন্ডারি ৬/৯ EN

প্রশ্ন ৬

সংখ্যাতত্ত্ব · যুক্তি BDMO ২০২২ জাতীয়

সৌধের মা সৌধকে একটি চকলেটের বাক্স গিফট দিয়েছে। বাক্সটিতে nnটি চকলেট রয়েছে যেখানে n≤500n \leq 500। সৌধ প্রতিদিন নিম্নের পদ্ধতিতে চকলেট খায়:

  1. যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা বেজোড় হয় এবং 7 থেকে সমান বা বড় হয়, তবে সে 7টি চকলেট খায়।
  2. যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সে বাকি চকলেটের 34\frac{3}{4} অংশ খেয়ে ফেলে।
  3. যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য না হয়, তবে সে বাকি চকলেটের অর্ধেক অংশ খেয়ে ফেলে।

সৌধ এভাবে সবগুলো চকলেট খেতে চায়। কোন কোন nn এর জন্য সে সবগুলো চকলেট শেষ করতে পারবে?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো