২০২১ বাছাই · ঢাকা · জুনিয়র ৯/১০ EN

প্রশ্ন ৯

যুক্তি · সংখ্যাতত্ত্ব BDMO ২০২১ বাছাই · ঢাকা

একটা হোটেলে এক সারি বরাবর 100-টা রুম আছে। রুমগুলোর নম্বর 1 থেকে 100 পর্যন্ত। শুরুতে সবগুলো রুমের দরজাই বন্ধ আছে আর হোটেলের ম্যানেজার সবগুলো দরজাই খুলে দিতে চায়। কিন্তু সে এই কাজটা বেশ অদ্ভূতভাবে করে। প্রথমে, সে একটা দরজা পরপর খুলে দিতে থাকে। অর্থাৎ, সে দরজা 1,3,5,7⋯1, 3, 5, 7 \cdots-এভাবে খুলে দিতে থাকে। তারপরে সে আবার শুরুতে ফিরে আসে আর যে দরজাগুলো এখনো খোলা হয়নি, সেগুলোর মধ্যে একটা দরজা পরপর খুলে দিতে থাকে। অর্থাৎ, দ্বিতীয়বারে সে দরজা 2,6,10,⋯2, 6, 10, \cdots খুলে দিতে থাকে। সে এভাবে তার কাজ চালিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সবগুলো দরজা খুলে যায়। ম্যানেজার সবার শেষে যে দরজাটা খুলবে, তার নম্বর কত?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো