২০২১

৩০টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. জাতীয় ১২টি প্রশ্ন

বাছাই · ঢাকা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটা দ্বীপে আনা আর বানানা নামের দুই বন্ধু বাস করে। তাদের মধ্যে একজন সব সময় সত্যি কথা বলে আর অপরজন সব সময় মিথ্যা কথা বলে। ওদের মধ্যে কে মিথ্যাবাদী, এটা জিজ্ঞেস করাতে ওরা বলল: আনা: ‘‘বানানা গতকাল দশটা আপেল খেয়েছে এবং সে সত্যি কথা বলছে।’’ বানানা: ‘‘না, আমি গতকাল পাঁচটা আপেল খেয়েছি এবং আনা মিথ্যা বলছে।’’ বানানা গতকাল কয়টা আপেল খেয়েছিল?

    যুক্তি
  2. ২

    1,3,5,71, 3, 5, 7 অংকগুলো সর্বোচ্চ একবার ব্যবহার করে অনেকগুলো তিন অঙ্কের সংখ্যা বানানো সম্ভব। এরকম দুটো আলাদা আলাদা সংখ্যার যোগফলের সম্ভাব্য সর্বোচ্চ মান কত?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  3. ৩

    চতুর্ভুজ ABCDABCD-এ AB=3,BC=4,CD=13,AD=12AB = 3, BC = 4, CD = 13, AD = 12 এবং ∠ABC=90∘\angle ABC = 90^\circ। এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  4. ৪

    △ABC\triangle ABC-এ, AC=BCAC = BC এবং AD=DC=CE=BEAD = DC = CE = BE। FD∥CEFD \parallel CE। যদি ∠CAB=35∘\angle CAB = 35^\circ হয়, তাহলে xx-এর মান কত?

    জ্যামিতি
  5. ৫

    ax=ay+2za^x = a^y + 2^z যেখানে a,x,y,za, x, y, z কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা। ayz(x−1)2\frac{ayz}{(x-1)^2}-এর সম্ভাব্য সব মানের যোগফল বের করো।

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    চিত্রে, AB=ACAB = AC, BC=2BC = 2 আর ∠BAC=90∘\angle BAC = 90^\circ। BD=CD=1BD = CD = 1। DEDE আর DFDF হলো এমন বৃত্তচাপ যাদের কেন্দ্র যথাক্রমে BB আর CC। ছায়াকৃত ক্ষেত্রের ক্ষেত্রফল xx। যদি x=a−bπx = a - b\pi হয় যেখানে aa আর bb মূলদ সংখ্যা, তাহলে ab\frac{a}{b}-এর মান বের করো।

    জ্যামিতি
  7. ৭

    ইত্তিহাদ KFC থেকে কিছু চিকেন নাগেট কিনতে চায়। KFC চিকেন নাগেট 4 আর 7 সাইজের প্যাকেজে বিক্রি করে। কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা n≤100n \le 100 আছে যেন ইত্তিহাদ nn সংখ্যক চিকেন নাগেট কিনতে পারবে না?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    একটা বড় বর্গের পাশ থেকে একটা ছোট বর্গ কেটে নেওয়া হয়েছে। এতে বর্গের পরিধি 10%10\% বেড়েছে। তবে বর্গের ক্ষেত্রফল কত শতাংশ কমেছে?

    জ্যামিতি · পাটিগণিত
  9. ৯

    একটা হোটেলে এক সারি বরাবর 100-টা রুম আছে। রুমগুলোর নম্বর 1 থেকে 100 পর্যন্ত। শুরুতে সবগুলো রুমের দরজাই বন্ধ আছে আর হোটেলের ম্যানেজার সবগুলো দরজাই খুলে দিতে চায়। কিন্তু সে এই কাজটা বেশ অদ্ভূতভাবে করে। প্রথমে, সে একটা দরজা পরপর খুলে দিতে থাকে। অর্থাৎ, সে দরজা 1,3,5,7⋯1, 3, 5, 7 \cdots-এভাবে খুলে দিতে থাকে। তারপরে সে আবার শুরুতে ফিরে আসে আর যে দরজাগুলো এখনো খোলা হয়নি, সেগুলোর মধ্যে একটা দরজা পরপর খুলে দিতে থাকে। অর্থাৎ, দ্বিতীয়বারে সে দরজা 2,6,10,⋯2, 6, 10, \cdots খুলে দিতে থাকে। সে এভাবে তার কাজ চালিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সবগুলো দরজা খুলে যায়। ম্যানেজার সবার শেষে যে দরজাটা খুলবে, তার নম্বর কত?

    যুক্তি · সংখ্যাতত্ত্ব
  10. ১০

    কতভাবে তুমি 0,1,2,⋯ ,90, 1, 2, \cdots, 9 সংখ্যাগুলো থেকে তিনটা সংখ্যা বাছাই করতে পারো। বাছাইয়ের সময় একই সংখ্যা একাধিকবার বাছাই করা যাবে। যেমন, 0,0,70, 0, 7 কিংবা 0,4,90, 4, 9। কিন্তু কী ক্রমে সংখ্যাগুলোকে বাছাই করছ, সেটা গুরুত্বপূর্ণ না। যেমন 4,0,94, 0, 9 আর 0,4,90, 4, 9 একই বাছাই।

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো