২০২১
৩০টি প্রশ্ন
বাছাই · ঢাকা
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
সকাল এবং রায়ের প্রত্যেকের 50-টা আপেল ভর্তি একটা বস্তা আছে। প্রত্যেকটা আপেলই হয় লাল অথবা সবুজ। যদি রায়ের তুলনায় সকালের তিনগুণ লাল আপেল আর অর্ধেক সংখ্যক সবুজ আপেল থাকে, তাহলে সকালের কয়টা লাল আপেল আছে?
বীজগণিত · পাটিগণিত - ২
যদি হয়, তাহলে -এর কতগুলো মানের জন্য রাশিটা দিয়ে বিভাজ্য হবে না?
সংখ্যাতত্ত্ব - ৩
সাহসী অভিযাত্রী মারুফ তার কালো বন্দুক নিয়ে গণিতরাক্ষসের সাথে লড়াই করছে। মারুফের কালো বন্দুক থেকে ছুঁড়ে মারা প্রতি তিনটা গুলির দুটো সঠিক দিকে যায়। অন্য দিকে, গণিতরাক্ষস তার দিকে ছুটে আসা প্রতি সাতটা গুলির পাঁচটাকে জাদুর বলে থামিয়ে দিতে পারে। গণিতরাক্ষসকে মারতে হলে তার গায়ে মোট আশিটা গুলি সফলভাবে লাগাতে হবে। তাহলে মারুফকে কমপক্ষে কতগুলো গুলি করতে হবে?
পাটিগণিত - ৪
একটা বোর্ডে 144 সংখ্যাটা লেখা আছে। প্রতি ধাপে তুমি বোর্ডে লেখা সংখ্যাকে হয় একটা মৌলিক সংখ্যা দিয়ে গুণ দিতে পারো অথবা একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারো। কিন্তু ভাগ করার ক্ষেত্রে বোর্ডে লেখা সংখ্যাটাকে দিয়ে বিভাজ্য হতে হবে। উদাহরণস্বরূপ, একটা সম্ভাব্য ধাপের সিকুয়েন্স হতে পারে: । বোর্ডে 2700 সংখ্যাটা আনতে হলে সর্বনিম্ন কতটা ধাপ লাগবে?
সংখ্যাতত্ত্ব - ৫
সবচেয়ে বড় ধনাত্মক পূর্ণসংখ্যা বের করো যার সবগুলো অঙ্কই আলাদা এবং যা বা -এর কোনোটা দিয়েই বিভাজ্য না।
সংখ্যাতত্ত্ব - ৬
বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 4 একক। হলো যথাক্রমে আর -এর মধ্যবিন্দু। ত্রিভুজ -এর ক্ষেত্রফলকে আকারে লেখা যায় যেখানে আর পরস্পর সহমৌলিক ধনাত্মক পূর্ণসংখ্যা। -এর মান কত?
জ্যামিতি - ৭
মনে করো, একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। ধনাত্মক পূর্ণসংখ্যার একটা অনুক্রমকে -এর একটা ডিভিসর চেইন বলা হবে যদি অনুক্রমটার যেকোনো পদ তার ঠিক পরের পদের প্রকৃত উৎপাদক হয় এবং অনুক্রমের শেষের পদটা হয়। যেমন হলো 600-এর একটা ডিভিসর চেইন। 600-এর কতগুলো ডিভিসর চেইন আছে যাদের দৈর্ঘ্য সর্বোচ্চ?
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স - ৮
চিত্রের বর্গে, । বর্গটার কালো অংশের ক্ষেত্রফল এবং সাদা অংশের ক্ষেত্রফল সমান হলে, -এর সম্ভাব্য সর্বোচ্চ মান নির্ণয় করো।
জ্যামিতি · বীজগণিত - ৯
একটা গণিত অলিম্পিয়াডে 14 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। অলিম্পিয়াডের প্রতিটা সমস্যাই ঠিক 7 জন শিক্ষার্থী সমাধান করেছে। আরও বলে দেওয়া আছে যে, প্রথম 13 জন শিক্ষার্থী ঠিক 10টা করে সমস্যার সমাধান করেছে। 14তম শিক্ষার্থী যদি ঠিক টা সমস্যার সমাধান করে থাকে, তাহলে -এর সম্ভাব্য সব মানের যোগফল কত?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব - ১০
তোমার কাছে একটা জাদুর মেশিন আছে যেটাতে তুমি একটা জোড় সংখ্যা ইনপুট দিলে সে তার অর্ধেক তোমাকে ফেরত দেয়। আর বিজোড় সংখ্যা ইনপুট দিলে তার সাথে তিন যোগ করে ফেরত দেয়। মেশিনটা এভাবে চলতেই থাকে: এইবারের আউটপুটকে আগামীবারের ইনপুট হিসেবে ব্যবহার করে। মেশিনটা তখনই থামে যখন সে এমন একটা সংখ্যা ইনপুট পায় যেটা সে আগেই দেখেছে। এই মেশিনটাকে সবচেয়ে বেশিক্ষণ চালিয়ে রাখার জন্য 100-এর চেয়ে বড় না এমন কোন ধনাত্মক পূর্ণসংখ্যাটা শুরুতে ইনপুট হিসেবে দিতে হবে?
সংখ্যাতত্ত্ব