২০২১

৩০টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. জাতীয় ১২টি প্রশ্ন

প্রশ্নগুলো

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা nn-এর জন্য A(n)A(n) হলো nn-কে 11 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ হয়, সেটা। আর T(n)=A(1)+A(2)+A(3)+⋯+A(n)T(n) = A(1) + A(2) + A(3) + \dots + A(n)। A(T(2021))A(T(2021))-এর মান বের করো।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    uu আর vv হলো দুটো বাস্তব সংখ্যা। নিচের রাশিটার সর্বনিম্ন মানকে যদি n\sqrt{n} আকারে লেখা যায়, তাহলে 10n10n-এর মান বের করো।

    u2+v2+(u−1)2+v2\sqrt{u^2 + v^2} + \sqrt{(u - 1)^2 + v^2} +u2+(v−1)2+(u−1)2+(v−1)2+ \sqrt{u^2 + (v - 1)^2} + \sqrt{(u - 1)^2 + (v - 1)^2}

    বীজগণিত · জ্যামিতি
  3. ৩

    ত্রিভুজ ABCABC-এর অন্তঃকেন্দ্র II। ACAC আর BCBC রেখাংশের ওপর EE আর FF বিন্দু এমনভাবে নেওয়া হলো যেন AE=AIAE = AI এবং BF=BIBF = BI হয়। যদি EFEF, CICI-এর লম্বদ্বিখণ্ডক হয়, তাহলে ডিগ্রিতে ∠ACB\angle ACB-এর মানকে mn\frac{m}{n} আকারে লেখা যায় যেখানে mm আর nn পরস্পর সহমৌলিক ধনাত্মক পূর্ণসংখ্যা। m+nm + n-এর মান বের করো।

    জ্যামিতি
  4. ৪

    P(x)P(x) হলো অঋণাত্মক পূর্ণসাংখ্যিক সহগবিশিষ্ট xx-এর একটা বহুপদী। যদি P(1)=5P(1) = 5 আর P(P(1))=177P(P(1)) = 177 হয়, তাহলে P(10)P(10)-এর সম্ভাব্য সব মানের যোগফল কত?

    বীজগণিত · কম্বিনেটরিক্স
  5. ৫

    তুমি কতভাবে তিনটা 20-তলবিশিষ্ট ছক্কা মারতে পারবে যাতে ছক্কাগুলোতে ওঠা সংখ্যাগুলোর যোগফল ঠিক 42 হয়? এখানে কী কী সংখ্যা উঠছে, তার ক্রম গুরুত্বপূর্ণ। (মনে রেখো যে একটা 20-তলবিশিষ্ট ছক্কা একটা সাধারণ ছয়তলবিশিষ্ট ছক্কার মতোই। একমাত্র পার্থক্য হলো এটাতে 20-টা তল আছে।)

    কম্বিনেটরিক্স
  6. ৬

    ABCABC হলো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ∠BAC\angle BAC-এর বহির্দ্বিখণ্ডক BCBC রেখাকে NN বিন্দুতে ছেদ করে। BCBC-এর মধ্যবিন্দু হলো MM। PP আর QQ হলো ANAN রেখার ওপর এমন দুটো বিন্দু যেন ∠PMN=∠MQN=90∘\angle PMN = \angle MQN = 90^\circ। যদি PN=5PN = 5 আর BC=3BC = 3 হয়, তাহলে QAQA-এর দৈর্ঘ্যকে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা যায় যেখানে aa আর bb হলো পরস্পর সহমৌলিক ধনাত্মক পূর্ণসংখ্যা। (a+b)(a + b)-এর মান কত?

    জ্যামিতি
  7. ৭

    একটা বাইনারি স্ট্রিং হলো এমন একটা শব্দ যার মধ্যে খালি 0 আর 1 আছে। কোনো বাইনারি স্ট্রিংয়ে একটা 1-রান হলো এমন একটা সাবস্ট্রিং যেটাতে খালি 1 আছে এবং যেটাকে আর ডানে বা বামে বড় করা যায় না। কোনো একটা ধনাত্মক পূর্ণসংখ্যা nn-এর জন্য B(n)B(n) হলো nn-কে বাইনারিতে লিখলে এতে যতগুলো 1-রান থাকে, সেই সংখ্যাটা। উদাহরণস্বরূপ, B(107)=3B(107) = 3 কারণ 107-কে বাইনারিতে লিখলে হয় 1101011 এবং এটাতে ঠিক তিনটা 1-রান আছে। নিচের রাশিটার মান কত?

    B(1)+B(2)+B(3)+⋯+B(255)B(1) + B(2) + B(3) + \cdots + B(255)

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    শাকুর আর তিহাম একটা খেলা খেলছে। প্রথমে, শাকুর 1000-এর চেয়ে বড় না এমন একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারপরে তিহাম তার থেকে ছোট আরেকটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারা এভাবে পালাক্রমে ছোট থেকে ছোটতর পূর্ণসংখ্যা বাছাই করতে থাকে যতক্ষণ পর্যন্ত কেউ 1 বাছাই না করে। কেউ 1 বাছাই করার পর ওই পর্যন্ত বাছাইকৃত সবগুলো সংখ্যা যোগ করা হয়। যে 1 বাছাই করে সে জেতে যদি আর কেবল যদি এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যদি যোগফলটা পূর্ণবর্গ না হয়, তাহলে অপরজন জেতে। এমন সম্ভাব্য সব nn-এর যোগফল কত যেন যদি শাকুর nn বলে খেলাটা শুরু করে, তাহলে তার একটা জেতার স্ট্র্যাটেজি আছে?

    যুক্তি · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    একটা ধনাত্মক পূর্ণসংখ্যা nn-কে মনোরম বলা হবে যদি এটার কমপক্ষে 3-টা প্রকৃত উৎপাদক থাকে এবং এটা তার সবচেয়ে বড় তিনটা প্রকৃত উৎপাদকের যোগফলের সমান হয়। যেমন 6 একটা মনোরম সংখ্যা কারণ 6-এর সবচেয়ে বড় তিনটা প্রকৃত উৎপাদক হলো 3, 2, 1 এবং 6=3+2+16 = 3 + 2 + 1। 3000-এর চেয়ে বড় না, এমন কতগুলো মনোরম সংখ্যা আছে?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    A1A2A3A4A5A6A7A8A_1A_2A_3A_4A_5A_6A_7A_8 একটা সুষম অষ্টভুজ। PP এই অষ্টভুজের মধ্যে এমন একটা বিন্দু যেন PP বিন্দু থেকে A1A2A_1A_2, A2A3A_2A_3 আর A3A4A_3A_4-এর দূরত্ব যথাক্রমে 24, 26 আর 27। A1A2A_1A_2-এর দৈর্ঘ্যকে ab−ca\sqrt{b} - c আকারে লেখা যায় যেখানে aa, bb আর cc ধনাত্মক পূর্ণসংখ্যা এবং bb, 1 বাদে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে বিভাজ্য না। (a+b+c)(a + b + c)-এর মান কত?

    জ্যামিতি
  11. ১১

    ধনাত্মক পূর্ণসংখ্যার কতগুলো কোয়াড্রুপল (a,b,m,n)(a, b, m, n) আছে যেন নিচের সবগুলো বাক্যই সত্যি হয়?

    1. a,b<5000a, b < 5000
    2. m,n<22m, n < 22
    3. gcd⁡(m,n)=1\gcd(m, n) = 1
    4. (a2+b2)m=(ab)n(a^2 + b^2)^m = (ab)^n
    সংখ্যাতত্ত্ব
  12. ১২

    একটা ফাংশন g:Z→Zg : \mathbb{Z} \to \mathbb{Z}-কে বিশেষণ বলা হবে যদি যেকোনো দুটো পূর্ণসংখ্যা mm আর nn-এর জন্য g(m)+g(n)>max⁡(m2,n2)g(m) + g(n) > \max(m^2, n^2) হয়। ff এমন একটা বিশেষণ ফাংশন যেন f(1)+f(2)+⋯+f(30)f(1) + f(2) + \cdots + f(30)-এর মান সর্বনিম্ন হয়। f(25)f(25)-এর সর্বনিম্ন সম্ভাব্য মান বের করো।

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো