২০২১

৩০টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. জাতীয় ১২টি প্রশ্ন

প্রশ্নগুলো

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটা ক্লাসের 7 জন শিক্ষার্থী ক্রিকেট পছন্দ করে আর 8 জন শিক্ষার্থী ফুটবল পছন্দ করে। দুটো খেলার অন্তত একটা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা যদি nn হয়, তাহলে nn-এর সম্ভাব্য সর্বোচ্চ মান কত?

    কম্বিনেটরিক্স
  2. ২

    △ABC\triangle ABC-এ DD, EE আর FF হলো যথাক্রমে BCBC, CACA আর ABAB-এর মধ্যবিন্দু। BEBE আর DFDF GG বিন্দুতে ছেদ করে। তাহলে AFGEAFGE-এর ক্ষেত্রফল কত যদি △ABC\triangle ABC-এর ক্ষেত্রফল 512 হয়?

    জ্যামিতি
  3. ৩

    P(x)=x3+bx2+cx+dP(x) = x^3 + bx^2 + cx + d রাশিটা xx-এর একটা বহুপদী। দেওয়া আছে, P(1)<0P(1) < 0, P(4)>0P(4) > 0, P(6)<0P(6) < 0 আর P(10)>0P(10) > 0। যদি P(x)P(x)-এর সবগুলো মূলই পূর্ণসংখ্যা হয়, তাহলে ∣d∣|d|-এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত?

    বীজগণিত
  4. ৪

    তন্ময় আর রাইয়্যান একটা খেলা খেলছে। প্রথমে, তন্ময় একটা ধনাত্মক পূর্ণসংখ্যা nn বাছাই করে যেন 1<n≤501 < n \le 50। এরপরে রাইয়্যান একটা ধনাত্মক পূর্ণসংখ্যা dd বাছাই করে যেন d<nd < n হয়। T(n,d)T(n, d) হলো সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণসংখ্যা যার জন্য T(n,d)×dT(n, d) \times d সংখ্যাটা nn দিয়ে বিভাজ্য হয়। তন্ময়ের লক্ষ্য হচ্ছে T(n,d)T(n, d)-কে যত বড় সম্ভব বানানো। আর রাইয়্যানের লক্ষ্য হলো T(n,d)T(n, d)-কে যত ছোট সম্ভব বানানো। nn হিসেবে তন্ময়ের কোন সংখ্যাটা বাছাই করা উচিৎ?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  5. ৫

    ছবিতে, AP=6AP = 6, BP=5BP = 5, CQ=7CQ = 7, DQ=12DQ = 12, PQ=27PQ = 27। RSRS-এর দৈর্ঘ্য কত?

    জ্যামিতি
  6. ৬

    ধরো, S={1,2,⋯ ,10}S = \{1, 2, \cdots, 10\}। কতগুলো সেট X⊆SX \subseteq S আছে যেন যদি x∈Xx \in X আর 2x∈S2x \in S হয়, তাহলে 2x∈X2x \in X হবে?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    মুরসালিন দুটো মৌলিক সংখ্যা পাশাপাশি লিখে একটা নতুন বড় সংখ্যা বানাল। দেখা গেলো এই সংখ্যাটার সাথে 3 যোগ করলে একটা মৌলিক সংখ্যা pp-এর বর্গ পাওয়া যায়। pp-এর সম্ভাব্য সব মানের যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    মনে করো, S={1,2,3,⋯ ,12}S = \{1, 2, 3, \cdots, 12\}। কতগুলো ফাংশন f:S→Sf : S \to S আছে যেন f(f(x))=xf(f(x)) = x হয় আর f(x)−xf(x) - x, 3 দিয়ে বিভাজ্য না হয়?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো