২০২১

৩০টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. জাতীয় ১২টি প্রশ্ন

প্রশ্নগুলো

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    মিতা একটা সারিতে 2024-টা ধনাত্মক পূর্ণসংখ্যা এমনভাবে লিখেছে যাতে পরপর যেকোনো চারটা সংখ্যার গুণফল 2100 হয়। সারির প্রথম সংখ্যাটা 7, 1011-তম সংখ্যাটা 5, 2014-তম সংখ্যাটা 20। সারির সবার শেষের সংখ্যাটা কত?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  2. ২

    নিচের সমীকরণটার সব সমাধানের যোগফল বের করো।

    52r+1+52=5r+5r+35^{2r+1} + 5^2 = 5^r + 5^{r+3}

    বীজগণিত
  3. ৩

    মনে করো, rr একটা ধনাত্মক বাস্তব সংখ্যা। [r][r] দিয়ে আমরা rr-এর পূর্ণসাংখ্যিক অংশ বোঝাই আর {r}\{r\} দিয়ে আমরা rr-এর ভগ্নাংশিক অংশটা বোঝাই। যেমন যদি r=32.86r = 32.86 হয়, তাহলে {r}=0.86\{r\} = 0.86 এবং [r]=32[r] = 32। এমন সব ধনাত্মক সংখ্যা rr-এর যোগফল কত যদি 25{r}+[r]=12525\{r\} + [r] = 125 হয়?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ABCABC একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। PP আর QQ হলো ABAB রেখাংশের ওপর এমন দুটো বিন্দু যেন CP⊥ABCP \perp AB হয় এবং CQCQ, ∠ACB\angle ACB-কে সমদ্বিখণ্ডিত করে। যদি AC−CB=18AC - CB = 18 আর AP−PB=12AP - PB = 12 হয়, তাহলে AQ−QBAQ - QB কত?

    জ্যামিতি
  5. ৫

    1 থেকে 19 বছরবিশিষ্ট উনিশজন শিশু বৃত্তাকারে দাঁড়িয়ে আছে। পাশাপাশি দাঁড়ানো প্রতি জোড়া শিশুর বয়সের পার্থক্যগুলো রেকর্ড করা হলো। এই 19-টা রেকর্ডেড সংখ্যার যোগফলের সম্ভাব্য সর্বোচ্চ মান কত?

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  6. ৬

    ABCDABCD একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যেন AD=BCAD = BC, AB=3AB = 3 আর CD=8CD = 8। EE এমন একটা বিন্দু যেন AE⊥ECAE \perp EC এবং BC=ECBC = EC। AEAE-এর দৈর্ঘ্যকে aba\sqrt{b} আকারে লেখা যায় যেখানে aa আর bb পূর্ণসংখ্যা এবং bb, 1 বাদে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে বিভাজ্য না। (b−a)(b - a)-এর মান বের করো।

    জ্যামিতি
  7. ৭

    একটা সংখ্যাকে বিলম্বী-কিশোর বলা হবে যদি সেটা তার অঙ্কগুলোর যোগফলের 19 গুণ হয়। কতগুলো বিলম্বী-কিশোর সংখ্যা আছে?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    ABCDABCD একটা বর্গ যার বাহুর দৈর্ঘ্য 6। EE আর FF বিন্দু যথাক্রমে DA→\overrightarrow{DA} আর DC→\overrightarrow{DC} রশ্মির ওপরে এমনভাবে আছে যেন EE, BB আর FF বিন্দুগুলো সমরেখ এবং EF=18EF = 18। 1DE+1DF\frac{1}{DE} + \frac{1}{DF}-এর মানকে ab\frac{a}{b} আকারে লেখা যায় যেখানে aa আর bb সহমৌলিক ধনাত্মক পূর্ণসংখ্যা। (a+10b)(a + 10b)-এর মান কত?

    জ্যামিতি
  9. ৯

    এক জোড়া অসমান পূর্ণসংখ্যাকে বন্ধুসুলভ বলা হবে যদি তারা পরস্পর সহমৌলিক না হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সংখ্যাগুলো দিয়ে সর্বোচ্চ দুটো নিশ্ছেদ বন্ধুসুলভ জোড়া বানানো সম্ভব। যেমন (2,4)(2, 4) আর (3,6)(3, 6)। 1,2,3⋯ ,501, 2, 3 \cdots, 50 সংখ্যাগুলো দিয়ে কতগুলো নিশ্ছেদ বন্ধুসুলভ জোড়া বানানো সম্ভব?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  10. ১০

    দুটো ধনাত্মক পূর্ণসংখ্যা aa আর bb এর জন্য

    0<∣ab−35∣≤11500 < \left|\frac{a}{b} - \frac{3}{5}\right| \le \frac{1}{150}

    bb এর সর্বনিম্ন সম্ভাব্য মান কত?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  11. ১১

    সিনথিয়া পোকেমন পছন্দ করে এবং সে পারলে সবগুলো পোকেমনই ধরতে চায়। জয়ের রাস্তায় মোট 50-টা পোকেমন আছে। সিনথিয়া এই পোকেমনগুলোর মধ্যে যত সম্ভব বেশি সংখ্যক পোকেমন ধরতে চায়। কিন্তু সে এমন দুটো পোকেমন কখনোই ধরতে পারবে না যারা পরস্পর শত্রু। কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর সে নিচের দুটো জিনিস বুঝতে পারল।

    1. জয়ের রাস্তার প্রতিটা পোকেমনেরই ঠিক দুটো করে শত্রু আছে।
    2. যেহেতু সে পরস্পর শত্রু এমন দুটো পোকেমন কখনোই ধরতে পারবে না, তাই সে যতই চেষ্টা করুক না কেন, জয়ের রাস্তায় সে সর্বোচ্চ nn-টা পোকেমন ধরতে পারবে।

    nn-এর সম্ভাব্য সব মানের যোগফল কত?

    কম্বিনেটরিক্স
  12. ১২

    1<N≤20211 < N \le 2021 একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। 1,2,3,⋯ ,N1, 2, 3, \cdots, N সংখ্যাগুলো একটা সারিতে এই ক্রমে সাজানো আছে। জয়দীপ আর মুরসালিন একটা খেলা খেলছে যেখানে তারা পালাক্রমে সারির যেকোনো দুটো পরপর সংখ্যা বাছাই করে, মুছে দেয় এবং তাদের যোগফল বা গুণফলটা লিখে দেয়। ফলে প্রতি চালে সংখ্যাগুলোর সংখ্যা ঠিক এক করে কমে যায়। খেলায় প্রথম চালটা জয়দীপ দেয়। খেলাটা শেষ হয় যখন খালি একটা সংখ্যা বাকি থাকে এবং জয়দীপ জেতে যদি আর কেবল যদি সেই সংখ্যাটা বিজোড় হয়। NN-এর সম্ভাব্য যেসব মানের জন্য জয়দীপের একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল কত?

    যুক্তি · কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো