২০২১ জাতীয় · হায়ার সেকেন্ডারি ৮/১২ EN

প্রশ্ন ৮

যুক্তি · সংখ্যাতত্ত্ব BDMO ২০২১ জাতীয়

শাকুর আর তিহাম একটা খেলা খেলছে। প্রথমে, শাকুর 1000-এর চেয়ে বড় না এমন একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারপরে তিহাম তার থেকে ছোট আরেকটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারা এভাবে পালাক্রমে ছোট থেকে ছোটতর পূর্ণসংখ্যা বাছাই করতে থাকে যতক্ষণ পর্যন্ত কেউ 1 বাছাই না করে। কেউ 1 বাছাই করার পর ওই পর্যন্ত বাছাইকৃত সবগুলো সংখ্যা যোগ করা হয়। যে 1 বাছাই করে সে জেতে যদি আর কেবল যদি এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যদি যোগফলটা পূর্ণবর্গ না হয়, তাহলে অপরজন জেতে। এমন সম্ভাব্য সব nn-এর যোগফল কত যেন যদি শাকুর nn বলে খেলাটা শুরু করে, তাহলে তার একটা জেতার স্ট্র্যাটেজি আছে?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো