প্রশ্ন ৫
কম্বিনেটরিক্স BDMO ২০২১ জাতীয়
তুমি কতভাবে তিনটা 20-তলবিশিষ্ট ছক্কা মারতে পারবে যাতে ছক্কাগুলোতে ওঠা সংখ্যাগুলোর যোগফল ঠিক 42 হয়? এখানে কী কী সংখ্যা উঠছে, তার ক্রম গুরুত্বপূর্ণ। (মনে রেখো যে একটা 20-তলবিশিষ্ট ছক্কা একটা সাধারণ ছয়তলবিশিষ্ট ছক্কার মতোই। একমাত্র পার্থক্য হলো এটাতে 20-টা তল আছে।)