প্রশ্ন ১৪
কম্বিনেটরিক্স BDMO ২০২০ জাতীয়
পায়েলের কাছে দুইটি 20 তল বিশিষ্ট ছক্কা আছে। সে ছক্কা দুইটি চালে এবং চালের যোগফল নেয়। কোন সংখ্যাটি আসার সম্ভাবনা সব থেকে বেশি?
(একটি 20 তল বিশিষ্ট ছক্কা হচ্ছে একটি পলিহেড্রন বা বহুতলক (ত্রিমাত্রিক বস্তু) যার 20 টি তল রয়েছে যেখানে তলগুলোতে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লেখা রয়েছে। প্রতি চালে প্রতিটি সংখ্যা উঠার সম্ভাবনা সমান)