প্রশ্ন ১
বীজগণিত · পাটিগণিত BDMO ২০২০ জাতীয়
এখন রমজান মাস, সাদ বের হয়েছে ইফতারি কিনতে। দোকানে গিয়ে দেখে, সে 53 টাকা দিয়ে 3kg জিলাপি এবং 4kg হালিম কিনতে পারে অথবা, 37 টাকা দিয়ে সে 5kg জিলাপি এবং 2kg হালিম কিনতে পারে। কিন্তু, সাদ হালিম খুবই পছন্দ করে এবং জিলাপি একদমই পছন্দ করে না। তাহলে, 10kg হালিম আর 1kg জিলাপি কিনতে সাদ-এর কত টাকা প্রয়োজন?