২০১৯

১৫৩টি প্রশ্ন

  1. বাছাই ১২টি কেন্দ্র
  2. আঞ্চলিক ১২টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · চট্টগ্রাম

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    পাশের চিত্রে, 8×88 \times 8 দাবার বোর্ড দেওয়া আছে। বোর্ডের মোট ক্ষেত্রফল, কালো রঙ করা অংশের ক্ষেত্রফলের কত গুণ?

    জ্যামিতি · পাটিগণিত
  2. ২

    পলাশ 1 থেকে 500 এর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সংখ্যার মধ্য যে কোনো একটি সংখ্যা মনে মনে বেছে নিয়ে ঐ সংখ্যা থেকে যথাক্রমে 1,2,3,4…498,499,5001, 2, 3, 4 \dots 498, 499, 500 বিয়োগ করলো এবং সবশেষে সবগুলো বিয়োগফলগুলো একত্রে গুণ করলো। বলোতো, পলাশ গুণফল কতো পেল?

    পাটিগণিত · বীজগণিত
  3. ৩

    একটি 3 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধিকে সরলরেখা বানানো হল। প্রত্যয় সেই রেখা বরাবর দৌড়ানো শুরু করলো π\pi মিটার প্রতি সেকেন্ড সমবেগে। রেখাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার প্রয়োজনীয় সময় কত?

    জ্যামিতি · পাটিগণিত
  4. ৪

    একজন বিক্রেতা বাজারে 1189 টাকায় একাধিক শার্ট এমন ভাবে বিক্রি করতে চাচ্ছেন যেন প্রতিটি শার্টের সমান এবং বিক্রয়কৃত শার্টের সংখ্যা থেকে বেশি হয়। প্রতিটি শার্টের বিক্রয়মূল্য কতো?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  5. ৫

    1000 এর চেয়ে ছোটো এমন কতগুলি বর্গ সংখ্যা আছে, যেনো তারা 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    “বাগানবাড়ি” থেকে “মণিহার” পর্যন্ত 2000 একক দৈর্ঘ্যের একটি সোজা রাস্তা আছে। ঐ রাস্তায় 50 একক পরপর ওভারব্রিজ এবং 40 একক পরপর জেব্রাক্রসিং আছে। রাস্তার শেষ মাথায় যদি একত্রে ওভারব্রিজ এবং জেব্রাক্রসিং থাকে, তাহলে শেষ মাথাকে বাদ দিয়ে ঐ রাস্তায় এমন কতটি জায়গা রয়েছে যেখানে পুনরায় ওভারব্রিজ এবং জেব্রাক্রসিং একত্রে থাকবে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  7. ৭

    পাশের চিত্রে বড় ও ছোট বৃত্তের কেন্দ্র OO। বড় বৃত্তের ব্যাসার্ধ ছোট বৃত্তের ব্যাসার্ধের 4 গুণ। বড় তারার ভেতরের ক্ষেত্রফল যদি 800 হয় তবে ছোট তারার ভেতরের ক্ষেত্রফল কত হবে? এখানে দুইটি তারার ক্ষেত্রে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান।

    জ্যামিতি
  8. ৮

    ফুয়াদ, স্বর্গ এবং নিশাত নিজেদের মধ্যে তাদের পরিক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা করছে। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ভিন্ন ভিন্ন এবং একটি এক অঙ্কের বিজোড় মৌলিক সংখ্যা । ফুয়াদ তার নিজের প্রাপ্ত নম্বর বাকিদেরকে জানিয়েছে কিন্তু বাকিরা কেউ কাউকে কিছু বলে নি।

    স্বর্গঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বনিম্ন নম্বর পাই নি। নিশাতঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বোচ্চ নম্বর পাই নি। তাহলে ফুয়াদ কত নম্বর পেয়েছে?

    যুক্তি · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    একটি ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের 2টি কপি তৈরী করে। এভাবে ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের নতুন কপি তৈরী করতে থাকে। একটি বাক্সে একটি ব্যাকটেরিয়া রেখে দেওয়া হলে 1 সেকেন্ড পরে বাক্সে মোট 3টি ব্যাক্টেরিয়া হয়ে যায়। 6 সেকেন্ড পরে বাক্সে কয়টি ব্যাক্টেরিয়া থাকবে?

    পাটিগণিত
  10. ১০

    পাশের চিত্রে সবচেয়ে ছোট বৃত্তের ব্যাসার্ধ 2 একক। পরবর্তি বৃত্তের ব্যাসার্ধ ঠিক আগের বৃত্তের ব্যাসার্ধ অপেক্ষা 2 একক বেশি। সমগ্র সাদা অংশের ক্ষেত্রফল πx\pi x যদি হয় তাহলে xx এর মান কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১২টি কেন্দ্রে ৫টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।