প্রশ্ন ১
সংখ্যাতত্ত্ব BDMO ২০১৯ জাতীয়
কোন এক গণিত উৎসবে 72-টি মেডাল দেওয়া হয়েছিল। কিন্তু পরে হিসাব দেওয়ার সময় দেখা গেল, সুমন রিসিটটি হারিয়ে ফেলেছে। তার মনে আছে, মেডালগুলোর মোট দামটা ছিল একটি 5 অঙ্কের সংখ্যা, এবং মাঝে তিনটি অঙ্কই ছিল 9. যদি সবগুলো মেডালের দাম একই এবং পূর্ণসংখ্যা হয়ে থাকে, তাহলে প্রতিটি মেডালের পিছনে কত টাকা খরচ হয়েছে?