২০১৯

১৬২টি প্রশ্ন

  1. বাছাই ১২টি কেন্দ্র
  2. আঞ্চলিক ১২টি কেন্দ্র
  3. জাতীয় ১২টি প্রশ্ন

প্রশ্নগুলো

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কোন এক গণিত উৎসবে 72-টি মেডাল দেওয়া হয়েছিল। কিন্তু পরে হিসাব দেওয়ার সময় দেখা গেল, সুমন রিসিটটি হারিয়ে ফেলেছে। তার মনে আছে, মেডালগুলোর মোট দামটা ছিল একটি 5 অঙ্কের সংখ্যা, এবং মাঝে তিনটি অঙ্কই ছিল 9. যদি সবগুলো মেডালের দাম একই এবং পূর্ণসংখ্যা হয়ে থাকে, তাহলে প্রতিটি মেডালের পিছনে কত টাকা খরচ হয়েছে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    প্রমাণ কর, a,b,ca, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা হলে,

    abc+bca+cab≥2a+2b−2c\frac{a}{bc} + \frac{b}{ca} + \frac{c}{ab} \geq \frac{2}{a} + \frac{2}{b} - \frac{2}{c}

    বীজগণিত
  3. ৩

    এমন সব মৌলিক সংখ্যা বের কর যাদের বর্গকে দু'টি ধনাত্মক পূর্ণসংখ্যার ঘনের যোগফল হিসেবে লেখা যাবে।

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    চিত্রে ABCDABCD একটি ট্রাপিজিয়াম যাতে AB∥CDAB \parallel CD. P,Q,R,SP, Q, R, S যথাক্রমে AB,BD,DC,CAAB, BD, DC, CA এর মধ্যবিন্দু। ACAC এবং BDBD OO বিন্দুতে ছেদ করে। △AOB\triangle AOB এর ক্ষেত্রফল 2019 এবং △COD\triangle COD এর ক্ষেত্রফল 2020. চতুর্ভুজ PQRSPQRS এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  5. ৫

    In this figure ABCDABCD is a trapezium where AB∥CDAB \parallel CD. P,Q,R,SP, Q, R, S are the midpoint of AB,BD,DC,CAAB, BD, DC, CA respectively. ACAC and BDBD intersect at point OO. Area of △AOB=2019\triangle AOB = 2019 and area of △COD=2020\triangle COD = 2020 .What is the area of quadrilateral PQRSPQRS?

    জ্যামিতি
  6. ৬

    α\alpha এবং ω\omega দু'টি বৃত্ত যাতে ω\omega, α\alpha এর কেন্দ্র দিয়ে যায়। বৃত্ত দুইটি AA এবং BB বিন্দুতে ছেদ করে। PP, ω\omega এর পরিধির ওপরে কোন বিন্দু। PAPA এবং PBPB, α\alpha কে আবার যথাক্রমে EE এবং FF বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, AB=EFAB = EF.

    জ্যামিতি
  7. ৭

    একটা 9×99 \times 9 সাদা বর্গের বোর্ড নাও। এমন সর্বোচ্চ n∈Nn \in \mathbb{N} বের কর যাতে কেউ যেকোনভাবে nn টি বর্গ কে কালো করে দিলেও সবসময় একটি 1×41 \times 4 সাদা বর্গের অংশ থাকে (খাঁড়া অথবা শোয়ানোভাবে)।

    কম্বিনেটরিক্স
  8. ৮

    MM এবং NN দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যা যাতে MM এবং NN অসমান। MM এবং NN এর লসাগু হল M2−N2+MNM^2 - N^2 + MN. দেখাও যে MNMN একটি ঘন সংখ্যা।

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    প্রমাণ কর, সকল ধনাত্মক পূর্ণসংখ্যা nn এর জন্যে আমরা {1,2,…,n}\{1, 2, \dots, n\} এর এমন একটি বিন্যাস খুঁজে পাব যাতে দু'টি সংখ্যার গড় তাদের মধ্যকার কোন সংখ্যার মধ্যে না থাকে। যেমন, {1,3,2,4}\{1, 3, 2, 4\} কাজ করে, কিন্তু {1,4,2,3}\{1, 4, 2, 3\} করেনা কারণ 2 সেখানে 1 ও 3 এর মাঝখানে।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  10. ১০

    তিনটি একই কেন্দ্রবিশিষ্ট বৃত্ত ω1,ω2,ω3\omega_1, \omega_2, \omega_3 দেয়া আছে যাদের ব্যাসার্ধ যথাক্রমে r1,r2,r3r_1, r_2, r_3 যাতে r1+r3≥2r2r_1 + r_3 \ge 2r_2. এমন একটি রেখা অঙ্কন কর যেটা ω1,ω2,ω3\omega_1, \omega_2, \omega_3 কে যথাক্রমে A,B,CA, B, C বিন্দুতে ছেদ করে যাতে AB=BCAB = BC.

    জ্যামিতি
  11. ১১

    Given three concentric circles ω1,ω2,ω3\omega_1, \omega_2, \omega_3 with radius r1,r2,r3r_1, r_2, r_3 such that r1+r3≥2r2r_1 + r_3 \ge 2r_2, construct a line that intersects ω1,ω2,ω3\omega_1, \omega_2, \omega_3 at A,B,CA, B, C respectively such that AB=BCAB = BC.

    জ্যামিতি
  12. ১২

    দাবায় একটি সাধারণ ঘোড়া দুই ঘর সামনে এগিয়ে এক ঘর পাশে যায় যেকোন একদিকে। তাহ্‌নিকের মনে হলো যে খেলাটাকে একটু জম্পেশ বানানো দরকার, তাই সে যোদ্ধা নামে একটি নতুন ঘুঁটি বানাল। যোদ্ধা হয় তিন ঘর এগিয়ে এক ঘর পাশে যায় অথবা দুই ঘর এগিয়ে দুই ঘর পাশে যায় যেকোন দিকে।

    প্রমাণ কর যে, একটি 2020×20202020 \times 2020 দাবাবোর্ডে সর্বোচ্চ যে সংখ্যক যোদ্ধা রাখা যায় যাতে তারা একে অপরকে আক্রমণ না করে তা ঘরের সংখ্যার 2/52/5 অংশের সমান বা কম।

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো