২০১৭

১০৬টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · রাজশাহী

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    120 কে সবচেয়ে ছোট কোন পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ হবে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    2,5,10,17,26,37………2, 5, 10, 17, 26, 37 \dots \dots \dots ধারাটির 100 তম পদ কত হবে ?

    বীজগণিত
  3. ৩

    ABCDABCD বৃত্তে AC,BDAC, BD ব্যাস পরস্পর লম্ব। △ABD\triangle ABD এর ক্ষেত্রফল 9 এবং বৃত্তটির ক্ষেত্রফল xπx\pi হলে xx কত ?

    জ্যামিতি
  4. ৪

    হাবিজাবি এমন একটি ফাংশন যা কোন ,সংখ্যা 2 এর কত তম ঘাত তা বলে দেয়। যদি তা ,2 এর পূর্ণসাংখ্যিক ঘাত না হয়, তবে উত্তর দেয় 2। আবোলতাবোল এমন একটি ফাংশন যা কোন সংখ্যার সাথে 31 যোগ করে তার হাবিজাবি করে। হাবিজাবি (হাবিজাবি (আবোলতাবোল (আবোলতাবোল (2017))))=?\text{হাবিজাবি (হাবিজাবি (আবোলতাবোল (আবোলতাবোল (2017))))} = \text{?}

    বীজগণিত · পাটিগণিত
  5. ৫

    1,3,5,6,7,91,3,5,6,7,9 এই ছয়টি অঙ্ক একবার মাত্র ব্যাহার করে কতগুলো ছয় অঙ্কের সংখ্যা বানানো যাবে যা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য ?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    201620162016^{2016} সংখ্যাটিকে 2017 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে ?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    একটি চারনক্ষেত্রে মুউউ আর বুউউ নামে দুটি গরু বাধা। তাদের খুটির দূরত্ব 2 মিটার। প্রত্যেক গরুর দড়ির দৈর্ঘ্য 2 মিটার। তারা তাদের সীমার সব ঘাস খেয়ে ফেলে। সেই ঘাস খাওয়া ক্ষেত্রের ক্ষেত্রফল যদি aπ+b33\frac{a\pi+b\sqrt{3}}{3} হয় ,a+ba + b কত ?

    জ্যামিতি
  8. ৮

    AEJFAEJF একটি সামান্তরিক, যার ভূমি FJFJ এর দৈর্ঘ্য 1। B,IB, I নেওয়া হল, যেন AB=BE,FI=IJAB = BE, FI = IJ হয়। এর পর BFIEBFIE সামান্তরিক থেকেও একই ভাবে দুটি বিন্দু C,GC, G বের করা হয়। এভাবে চলতে থাকলে, প্রতিটি সামান্তরিকের যে বাহুগুলো এর ভূমির উপর অবস্থিত, তাদের সমষ্টি কত ?

    জ্যামিতি · বীজগণিত
  9. ৯

    2017 থেকে ছোট কতটি সংখ্যা আছে যাদের 7 অথবা 11 অথবা 13 ছাড়া আর কোন মৌলিক উৎপাদক থাকবে না?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  10. ১০

    2017 এর চেয়ে ছোট কয়টি স্বাভাবিক সংখ্যার অঙ্কগুলোর যোগফল 5 ?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।