২০১৭

১০৬টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরিশাল

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    b×c×⋯×y=?b \times c \times \dots \times y = ? যখন b=−13,y=10b = -13, y = 10, এবং প্রত্যেকটি বর্ণের জন্য সংখ্যা ক্রমানুসারে বৃদ্ধি পায়।

    বীজগণিত
  2. ২

    AA এর কাছে জোড় সংখ্যক আম আছে। BB এর কাছে AA এর দ্বিগুণ সংখ্যক, CC এর কাছে BB এর দ্বিগুণ সংখ্যক এবং DD এর কাছে CC এর দ্বিগুণ সংখ্যক আম আছে। A,B,CA, B, C এবং DD এর কাছে মোট যতটি আম আছে সে সংখ্যাটিকে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    ক্ষুদ্র চারটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক। চিত্রের গাঢ় অংশের ক্ষেত্রফল aπ(b+cd)−ea\pi(b + c\sqrt{d}) - e বর্গ একক হলে, a+b+c+d+ea + b + c + d + e এর মান কত? (dd পূর্ণ বর্গ নয়, এবং a,b,c,d,ea, b, c, d, e স্বাভাবিক সংখ্যা)

    জ্যামিতি
  4. ৪

    একটি ঘরে 100 টি বাক্স আছে। ঘরটিতে ষোল জন ব্যক্তি প্রবেশ করলো। প্রথমজন প্রতিটি বাক্সে একটি করে বল রাখলো। দ্বিতীয়জন প্রতি দ্বিতীয় বাক্সে (অর্থাৎ ২য়,৪র্থ,৬ষ্ঠ ইত্যাদি বাক্সে), তৃতীয়জন প্রতি তৃতীয় বাক্সে এবং অনুরুপে দশমজন প্রতি দশম বাক্সে একটি করে বল রাখলো। এইভাবে 48 তম বাক্সে বল সংখ্যা কতো হবে ?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    A×B=10000A \times B = 10000 , যখন A,BA, B এর কোনটিই দশ দ্বারা বিভাজ্য নয় । A+B=?A + B = ?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    71234567812345678……1234567871234567812345678 \dots \dots 12345678 (2017 টি অঙ্ক) সংখ্যাটির প্রতিটি অঙ্ক যোগ করা হলো। প্রাপ্ত সংখ্যার প্রত্যেক অংক আবার যোগ করা হলো। এরূপে একটিমাত্র অংক বাকি থাকা পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকলে, প্রাপ্ত এক অংকবিশিষ্ট সংখ্যাটি কী?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    ABC‾\underline{ABC} একটি পূর্ণ বর্গসংখ্যা যেন BC‾=12×A‾\underline{BC}=12 \times \underline{A} হয়। সকল সম্ভাব্য ABC‾\underline{ABC} এর সমষ্টি নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    a,b,ca,b,c তিনটি মৌলিক সংখ্যা যেন a×b×c=17(a+b+c)a \times b \times c = 17(a + b + c) হয়। a+b+ca + b + c এর মান কত?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    a,b,a, b, এবং cc তিনটা ভিন্ন বাস্তব সংখ্যা এবং a+1b=b+1c=c+1aa + \frac{1}{b} = b + \frac{1}{c} = c + \frac{1}{a}। a,b,a, b, ও cc এর গুণফলের পরমমান কত?

    বীজগণিত
  10. ১০

    তোমার কাছে 4টা রং আছে, যেগুলো দিয়ে তোমাকে এমনভাবে ঘনকটার পৃষ্ঠগুলো রং করতে হবে যেন পাশাপাশি দুটো পৃষ্ঠে একই রং না থাকে।কতভাবে রং করা সম্ভব?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।